রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :-
বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর ১২তম প্র-তিষ্ঠা বার্ষিকী  বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রে-ফতার ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বি-স্ফোরণ, নি-রাপত্তা নিয়ে উ-দ্বেগ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো সিআইএসএম (CISM) ওয়ার্ল্ড মিলিটারি গ-লফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ ডিসি হিলের সংগঠন ‘উজ্জীবন’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অ-নুষ্ঠিত এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন নলকায় প্রধান শিক্ষিকা নাজমুন্নাহারের ই-ন্তেকাল ওসমান হাদিকে ছা-ড়াই বন্ধুদের এবারের এনএস পুনর্মিলনী সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশি-ক্ষণ অনুষ্ঠিত

শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বি/তরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৮০ Time View

বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পঞ্চগড়ে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় পৌর শাখা।

বিকেলে সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের নিরাপত্তাসহ ৩০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচি শহরের সোনালী ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে বানিয়াপট্টি এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির পঞ্চগড় জেলা সেক্রেটারি সাদ্দাম হোসেন, পৌর শাখার সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মতিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার এবং জীবনমান উন্নয়নে ৩০ দফা দাবি বাস্তবায়ন জরুরি। শ্রমিক দিবসকে সামনে রেখে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin