রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রে-ফতার ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বি-স্ফোরণ, নি-রাপত্তা নিয়ে উ-দ্বেগ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো সিআইএসএম (CISM) ওয়ার্ল্ড মিলিটারি গ-লফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ ডিসি হিলের সংগঠন ‘উজ্জীবন’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অ-নুষ্ঠিত এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন নলকায় প্রধান শিক্ষিকা নাজমুন্নাহারের ই-ন্তেকাল ওসমান হাদিকে ছা-ড়াই বন্ধুদের এবারের এনএস পুনর্মিলনী সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশি-ক্ষণ অনুষ্ঠিত শ্রীনগরের বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বি-দায় সংবর্ধনা

অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৮২ Time View

এম এ আলিম রিপন:

গত ১০ এপ্রিল ২০২৬,ঢাকার শ্যামলীতে অবস্থিত পাবনার কীর্তিমান পুরুষ বিশ্ব বরেণ্য কিডনি রোগ বিশেষজ্ঞ ও সার্জন, স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম পরিচালিত CKD হাসপাতালে বিশেষ একটি রাজনৈতিক দলের পরিচয়ে চাঁদাবাজি ও স্টাফদের মারপিটের ঘটনার প্রেক্ষিতে ১৩ এপ্রিল বিকালে অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পাবনা জেলার দায়িত্বশীল সামাজিক সংগঠন হিসেবে শেকড় নেতৃবৃন্দ যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে এক বিবৃতিতেশেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা বলেন, “রাজনৈতিক পরিচয়ধারী স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চাঁদা দাবি করে আসলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করে এসেছে। এটা অত্যন্ত দুঃখজনক। স্বাধীনতা পদকপ্রাপ্ত গরিবের ডাক্তার খ্যাত এমন একজন বিশ্ববরেণ্য চিকিৎসকের প্রতিষ্ঠানে এই ঘৃণ্য চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই। আমাদের ভুলে গেলে চলবে না, ডাঃ কামরুল ইসলাম এ জাতির সম্পদ। এই জাতীয় সম্পদ রক্ষা এবং সমাজ বিরোধী চক্রকে যদি প্রতিহত করতে আমরা ব্যর্থ হই,তাহলে, সামাজিকভাবে এর নেতিবাচক প্রভাব হবে অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই ঘৃণ্য অপকর্ম বন্ধে অতিসত্বর চাঁদাবাজদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে,যারা ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে, তারা যাতে কোন প্রকার রাজনৈতিক প্রশ্রয় লাভ করতে না পারে এবং আইনের ফাঁক-ফোঁকড় গলে বেরিয়ে আসার সুযোগ না পায়,সেদিকে সজাগ এবং আন্তরিক দৃষ্টি দিতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি অনুরোধ করছি।”
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য সহকারী অধ্যাপক ড. ওমর ফারুক সুজন,মোঃ নাজির হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin