শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুজানগরে বেড়াতে গিয়ে পদ্মায় ডুবে মাদ্রাসাছাত্রের মৃ-ত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে পদ্মা নদীর ধারে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সুজানগর পদ্মানদীর হাজার বিঘা নামক এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ছাত্রের নাম লিমন সরদার (১৪)। সে সুজানগর পৌরসভার চর সুজানগর এলাকার কালাম সরদারের ছেলে। লিমন চর সুজানগর এলাকার আবুল কাশেম-আজিরন নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোজাফফর হোসেন। মাদ্রাসার শিক্ষক সিগবাতুল্লাহ হাবিব বলেন, বৃহস্পতিবার মাদ্রাসার প্রায় ১৫ জন শিক্ষার্থীকে সঙ্গে তিনি পার্শ্ববর্তী পদ্মা নদীর ধারে বেড়াতে গিয়ে পদ্মা নদীর পানিতে গোসল করতে নামেন। এ সময় প্রবল একটি স্রোতে সকলেই পানিতে ডুবে যাই। পরে অন্য সকলে উপরে উঠতে পারলেও লিমন নামে ওই শিক্ষার্থী আর উঠতে পারেনি। পরে স্থানীয়রা খেঁাজাখঁুজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin