মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নকে মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান হতে চান মালেক ঈশ্বরগঞ্জকে আধুনিক মডেল উপজেলা হিসাবে গড়তে ভাইস চেয়ারম্যান হতে চায় আজিজুল হক অতিথিপরায়ণতা, আন্তরিকতা ও শিল্পসাধনার অনন্য প্রতিচ্ছবি চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও তাঁর সহধর্মিনী রাজশাহীতে নগদ অ/র্থসহ ৬ জুয়া/ড়িকে গ্রে/ফতার করেছে মেট্রোপলিশ পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচনে জামা/য়াতের আগাম প্র/স্তুতি ; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘো/ষণা রাজশাহী জেলা আইন-শৃংখলা কমিটির সভা অ-নুষ্ঠিত মৃ/ত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক গোদাগাড়ীতে ১০ হাজার কৃষকের মাঝে আউশ ধান ও সার বিতরণ পীরগঞ্জে ফারিয়া’র মানববন্ধন প্র/তিবাদ সভা ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় পাট চাষীদের আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ অ/নুষ্ঠিত

গোদাগাড়ীতে ১০ হাজার কৃষকের মাঝে আউশ ধান ও সার বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫ Time View

​রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ, রাসায়নিক সার ও মৌ-বক্স বিতরণ করা হয়েছে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষকদের ভাগ্যের উন্নয়নে কাজ করছেন। আজ ১১ মে, ২০২৬ সোমবার সকালে উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং মৌ-চাষে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে এই বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।

​প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ​উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন, ​উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ,​ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার, আব্দুল মানিক, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) আব্দুল লতিফ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সঠিক সময়ে বীজ ও সার ব্যবহারের মাধ্যমে আউশ ধানের বাম্পার ফলন নিশ্চিত করতে এবং মৌ-চাষের মাধ্যমে মধু উৎপাদন বাড়িয়ে কৃষকদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তারা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর প্রণোদনার আওতায় উফশী আউশ ধান ও মৌ-বক্স দুটি ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হয়েছে।
​উফশী আউশ ধান প্রণোদনা (১০,০০০ জন কৃষক) প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি ধান বীজ, ডিএপি (DAP) সার ১০ কেজি, ​এমওপি (পটাশ) সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

​আধুনিক পদ্ধতিতে মধু আহরণের জন্য নির্বাচিত ১০ জন চাষিকে প্রদান করা হয়,মৌ-বক্স ১টি, ​স্মোকার১টি, কুইন গেট (ফেস) ৪টি ও হাইভ টুলস ১টি।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin