শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

প্রেস বিজ্ঞপ্তি

এসআরবি-১২, সিরাজগঞ্জ এবং এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। উল্লেখিত বর্র্ণনা মতে, ০১নং আসামী ভিকটিমের প্রাইভেট কোচিং সেন্টারের শিক্ষক। গত ০৪/১১/২০২৬ খ্রিঃ সকাল অনুমান ০৭.৪৫ ঘটিকায় ভিকটিম উল্লাপাড়া মডেল থানাধীন বালসাবাড়ী বাজারস্থ অধ্যায়ন একাডেমি নামক কোচিং সেন্টারের সামনে পৌছিলে উক্ত আসামী প্রলোভন দেখাইয়া অপহরণ পূর্বক অজ্ঞাতনামা মাইক্রোবাসে উঠাইয়া অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। উক্ত ঘটনায় ভিকটিম এর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উল্লপাড়া থানার মামলা নং-১০, তারিখ-০৫-১১-২০২৬, ধারা নরী ও শিশু নির্যাতন দমন আইন-৭/৩০ ধারা।

২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক এসআরবি-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং আভিযানিক দলের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অদ্য ২৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ রাত ১২.০৫ ঘটিকায় এসআরবি-১২’র সদর কোম্পানির একটি চৌকষ ও এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল “ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা বাসস্ট্যান্ড হতে” একটি অভিযান পরিচালনা করে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও “ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন টেপাখেলা বাজার এলাকা হতে” ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

৩। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ রাজিব হোসেন (৩৮) পিতা-আল মামুন, সাং-কাঠালতলা, থানা- উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।

৪। আসামিকে সিরাজগঞ্জ জেলার উল্লপাড়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin