শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
স-ন্ত্রাস ও নৈরা-জ্যের বিরুদ্ধে সুজানগরে বিএনপি’র বিক্ষো/ভ মিছিল ফসলি জমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের অ-ভিযান রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ হ-ত্যা মামলায় লিমনের মৃ-ত্যুদণ্ড নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভি-যান তরুণীকে ৪ দিন আট-কে রেখে গ-ণধর্ষণ দুইজন গ্রে-প্তার নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘট-নায় তিন বন্ধুর মৃ-ত্যু এসআরবি-১২ এর দুইটি পৃথক অভি-যানে গরু চু-রি মামলায় ৬ জন আ-সামি গ্রেফতার ও ২টি গরু উদ্ধার ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শো-ভাযাত্রা ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় অ/স্ত্রের মুখে ডাকা/তি : তিন লাখ টাকার মালামাল লু/ট যশোর সীমান্তে বিজিবির অভি-যান: ইয়া-বা ও বিদেশি ম-দসহ আটক ১ আঃলীগের কার্যক্রম নি-ষিদ্ধের দাবীতে ভাঙ্গুড়ায় কৃষক দলের বিক্ষো-ভ ও ম-শাল মিছিল

নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভি-যান তরুণীকে ৪ দিন আট-কে রেখে গ-ণধর্ষণ দুইজন গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার। নড়াইল সদর উপজেলায় এক তরুণীকে (১৮) টানা ৪ দিন বিভিন্ন স্থানে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার ২ এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, সদর উপজেলার মো. আল আমিন শেখ ওরফে সাব্বির (২২), এবং মো. নূরনবী মোল্যা (২৮)। এ ছাড়া মামলার অপর আসামি মো. বিপ্লব (৪০) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর অভিযোগ অনুযায়ী তিনি সদর উপজেলার বাসিন্দা। ওই তরুণী গত (৪ নভেম্বর) বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে তিনি রাগ করে বাড়ি থেকে বের হন। পরে তিনি তার ভাইয়ের পরিচিত আল-আমিন শেখ ওরফে সাব্বিরকে ফোন করে তার সমস্যার কথা জানান। পরে আল আমিন ওরফে সাব্বির তাকে একটি বাজারে আসতে বলেন। সেখানে পৌঁছানোর পর একটি ভ্যানে করে তাকে সদর উপজেলার একটি গ্রামের আরেক আসামি বিপ্লবের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এজাহারে অভিযোগ করা হয়, ওই বাড়িতে রাতে একটি কক্ষে আটকে রেখে আল আমিন ওরফে সাব্বির তাকে হত্যার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরের দিন অর্থাৎ (৫ নভেম্বর) রাতে তাকে আবার নুরনবীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আসামি নূরনবী মোল্যা তাকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরো বলা হয়, (৬ নভেম্বর) রাতে তাকে আবার আসামি বিপ্লবের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়। এ সময় আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আটকে রাখে বলেও অভিযোগ করা হয়েছে। এরপর (৭ নভেম্বর) ভোরে সুযোগ পেয়ে ভুক্তভোগী তার ভাইকে ফোনে বিষয়টি জানান। পরে ভাই ও পরিবারের লোকজন তাকে খুঁজে বের করে উদ্ধার করেন। এরপর ভুক্তভোগী তরুণী গত মঙ্গলবার (১০ নভেম্বর) নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মামলার ১ নম্বর আসামিকে মামলা করার এক ঘণ্টার মধ্যে এবং ৩ নম্বর আসামি নূরনবীকে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে। নূরনবী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একজন আসামি এখনো পলাতক আছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin