শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
স-ন্ত্রাস ও নৈরা-জ্যের বিরুদ্ধে সুজানগরে বিএনপি’র বিক্ষো/ভ মিছিল ফসলি জমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের অ-ভিযান রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ হ-ত্যা মামলায় লিমনের মৃ-ত্যুদণ্ড নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভি-যান তরুণীকে ৪ দিন আট-কে রেখে গ-ণধর্ষণ দুইজন গ্রে-প্তার নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘট-নায় তিন বন্ধুর মৃ-ত্যু এসআরবি-১২ এর দুইটি পৃথক অভি-যানে গরু চু-রি মামলায় ৬ জন আ-সামি গ্রেফতার ও ২টি গরু উদ্ধার ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শো-ভাযাত্রা ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় অ/স্ত্রের মুখে ডাকা/তি : তিন লাখ টাকার মালামাল লু/ট যশোর সীমান্তে বিজিবির অভি-যান: ইয়া-বা ও বিদেশি ম-দসহ আটক ১ আঃলীগের কার্যক্রম নি-ষিদ্ধের দাবীতে ভাঙ্গুড়ায় কৃষক দলের বিক্ষো-ভ ও ম-শাল মিছিল

রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ হ-ত্যা মামলায় লিমনের মৃ-ত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরের ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে নৃশংসভাবে হত্যার দায়ে একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজশাহী মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ্ব আলী আশরাফ মাসুম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের মামলায় আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।’

অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু। তিনি বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আসামির ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তাঁর স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন আসামি লিমন।

এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।

পরদিন ১৪ নভেম্বর ময়নাতদন্ত শেষে চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাওসিফের মৃত্যু হয়েছে।
দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin