শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
স-ন্ত্রাস ও নৈরা-জ্যের বিরুদ্ধে সুজানগরে বিএনপি’র বিক্ষো/ভ মিছিল ফসলি জমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের অ-ভিযান রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ হ-ত্যা মামলায় লিমনের মৃ-ত্যুদণ্ড নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভি-যান তরুণীকে ৪ দিন আট-কে রেখে গ-ণধর্ষণ দুইজন গ্রে-প্তার নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘট-নায় তিন বন্ধুর মৃ-ত্যু এসআরবি-১২ এর দুইটি পৃথক অভি-যানে গরু চু-রি মামলায় ৬ জন আ-সামি গ্রেফতার ও ২টি গরু উদ্ধার ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শো-ভাযাত্রা ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় অ/স্ত্রের মুখে ডাকা/তি : তিন লাখ টাকার মালামাল লু/ট যশোর সীমান্তে বিজিবির অভি-যান: ইয়া-বা ও বিদেশি ম-দসহ আটক ১ আঃলীগের কার্যক্রম নি-ষিদ্ধের দাবীতে ভাঙ্গুড়ায় কৃষক দলের বিক্ষো-ভ ও ম-শাল মিছিল

এসআরবি-১২ এর দুইটি পৃথক অভি-যানে গরু চু-রি মামলায় ৬ জন আ-সামি গ্রেফতার ও ২টি গরু উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।

এসআরবি-১২, সিরাজগঞ্জ এর দুইটি পৃথক অভিযানে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন গোয়াল ঘর হতে গরু চুরি মামলায় ক্লুলেস ৬ জন আসামি গ্রেফতার ও ২টি চুরিকৃত গরু উদ্ধার করা হয়েছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

উল্লেখিত এজাহারের মতে গত ১৯/০৬/২০২৬ তারিখে রাত্রী ০২.০০ ঘটিকায় মোঃ তায়বুর রহমান রিপন এর গোয়াল ঘরের তালা কেটে অজ্ঞাতনামা চোরেরা ০৩টি গরু চুরি করে একটি মিনি ট্রাকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মোঃ তায়বুর রহমান রিপন বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি অজ্ঞাতনামা চুরির মামলা দায়ের করেন। তাড়াশ থানার মামলা নং-১১, তারিখ-১৯-০৬-২০২৬, ধারা-পেনাল কোড-৪৫৭,৩৮০ ধারা।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক এসআরবি-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং আভিযানিক দলের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গত ১১ নভেম্বর ২০২৬ খ্রিঃ সকাল-১১.৪৫ এবং বিকাল-১৭.১০ ঘটিকায় এসআরবি-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পাইকপাড়া বাজার সংলগ্ন মসজিদের সামনে হতে” এবং “সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে হতে” দুইটি পৃথক অভিযান পরিচালনা করে চুরি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক মোট ০৬ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্যমতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বনবাড়ীয়া আদর্শ গ্রামস্থ মোঃ আজাদ(২৮) পিতা-মৃত শাজামাল শেখ দক্ষিণ দিকের উঠান হতে এবং কামারখন্দ থানাধীন মেঘাই ভদ্রঘাট সাতাশ পাড়াস্থ জনৈক নুরন্নবী(২৮) পিতা-মো: হামিদুর রহমান এর বসত বাড়ীর দক্ষিণ দুয়ারী গোয়াল ঘরে চুরি হওয়া ০২টি চুরিকৃত গরু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ জহুরুল ইসলাম (৪১), পিতাঃ আবুল হোসনে, সাংঃ শালিয়াগাড়ি থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ ফরমান আলী(৩৮), পিতা-এছের আলী, সাং-মঙ্গলবাড়িয়া, থানা-তাড়াশ,জেলা-সিরাজগঞ্জ,৩। মোঃ রাশেদুল ইসলাম(৩৬), পিতা-মৃত সাহেব আলী, সাং-আঁশগ্রাম, থানা-শেরপুর, জেলা-বগুড়া, ৪। নান্নু সরদার(৪৮), পিতা-মৃত শাহ আলম সরদার, মাতা-মালেকা বেগম, সাং-গঙ্গামতি, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী, ৫। মোঃ আনাছ(২০), পিতা-আক্কাস আলী, সাং-কোনোকান্দা, থানা-বকশিগঞ্জ, জেলা-জামালপুর, ৬। মোঃ সোহাগ(৩০), পিতা-আবুল কাশেম, সাং-খিল্লাতাজপুর, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ।

আইনি প্রক্রিয়া শেষে আসামীদের উদ্ধারকৃত আলামত সহ সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin