বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শো-ভাযাত্রা ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় অ/স্ত্রের মুখে ডাকা/তি : তিন লাখ টাকার মালামাল লু/ট যশোর সীমান্তে বিজিবির অভি-যান: ইয়া-বা ও বিদেশি ম-দসহ আটক ১ আঃলীগের কার্যক্রম নি-ষিদ্ধের দাবীতে ভাঙ্গুড়ায় কৃষক দলের বিক্ষো-ভ ও ম-শাল মিছিল ক্ষেতলালে মাদ্রাসার মাঠ দ-খল করে ধান মাড়াই, ব্যাহত পাঠদান, বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা প্রাইভেট পড়ে ফেরার পথে প্রা-ণ গেল দুই বন্ধুর ভাঙ্গুড়ায় `উদ্যোগ`কর্মসূচীর আওতায় কর্ম-শালা অনুষ্ঠিত রায়গঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিত-রণের উদ্বোধন মা-দক কিশোর গ্য-াং ও বাল্যবিবাহ প্রতি-রোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে পুলিশের ক-ড়া নিরাপত্তায় চারদিন ব্যাপী শ্যামা পূজা সম্পন্ন

ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শো-ভাযাত্রা ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর দুই যুগ পূর্তি। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে দুর্নীতি, সহিংসতা, সাম্প্রদায়িকতা ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

ভিও:
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি উদযাপন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নাগরিকদের সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে।

এ সময় সুজনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার।

সুজন ঝালকাঠি জেলা কমিটির সভাপতি ইলিয়াস শিকদার ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন ও সঞ্চালনা করেন সংগঠনের জেলা সম্পাদক ইসমাঈল মুসাফির। এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক কবিতা হাওলাদারসহসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা।

দুই যুগের পথচলায় সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin