বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শো-ভাযাত্রা ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় অ/স্ত্রের মুখে ডাকা/তি : তিন লাখ টাকার মালামাল লু/ট যশোর সীমান্তে বিজিবির অভি-যান: ইয়া-বা ও বিদেশি ম-দসহ আটক ১ আঃলীগের কার্যক্রম নি-ষিদ্ধের দাবীতে ভাঙ্গুড়ায় কৃষক দলের বিক্ষো-ভ ও ম-শাল মিছিল ক্ষেতলালে মাদ্রাসার মাঠ দ-খল করে ধান মাড়াই, ব্যাহত পাঠদান, বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা প্রাইভেট পড়ে ফেরার পথে প্রা-ণ গেল দুই বন্ধুর ভাঙ্গুড়ায় `উদ্যোগ`কর্মসূচীর আওতায় কর্ম-শালা অনুষ্ঠিত রায়গঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিত-রণের উদ্বোধন মা-দক কিশোর গ্য-াং ও বাল্যবিবাহ প্রতি-রোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে পুলিশের ক-ড়া নিরাপত্তায় চারদিন ব্যাপী শ্যামা পূজা সম্পন্ন

ক্ষেতলালে মাদ্রাসার মাঠ দ-খল করে ধান মাড়াই, ব্যাহত পাঠদান, বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

জয়পুরহাট স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাটের ক্ষেতলালে হোপপিরহাট দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করছেন স্থানীয় কয়েকটি পরিবার। এতে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এমনকি শ্রেণিকক্ষে যাতায়াত, সকালের সমাবেশ (অ্যাসেম্বলি) ও জাতীয় সংগীত পরিবেশনেও বিঘ্ন ঘটছে। দ্রুত মাঠটি দখলমুক্ত করে শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়তারা ইউনিয়নের হোপপিরহাট দাখিল মাদ্রাসার বারান্দাসহ পুরো মাঠজুড়ে ধানের আঁটি, খড় ও ধান মাড়াইয়ের সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। মাঠের বিভিন্ন অংশে ধান মাড়াই ও শুকানোর প্রস্তুতি চলতে দেখা যায়। এতে মাদ্রাসার ক্লাসের প্রবেশপথসহ পুরো মাঠ কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন, হোপপিরহাট, ছোটতারা, মিতনা ও আশপাশের পাঁচটি গ্রামের প্রায় ১৫০ জন কোমলমতি শিক্ষার্থী এই মাদ্রাসায় পড়াশোনা করে। অথচ মাদ্রাসার পাশের কয়েকটি পরিবারের লোকজন মাঠে ধান মাড়াই ও শুকানোর কাজ করছেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তাঁরা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না।
তিনি আরও বলেন, বিষয়টি মাদ্রাসা পরিচালনা কমিটি, উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে। দ্রুত মাঠটি খালি করে শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন, সকালের সমাবেশ, খেলাধুলা ও শরীরচর্চার উপযোগী করার দাবি জানান তিনি।

মাদ্রাসার কয়েকজন অভিভাবক বলেন, মাঠে ধান, খড় ও বিভিন্ন আবর্জনা রাখায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চারও প্রয়োজন রয়েছে। কিন্তু মাঠটি স্থানীয়দের ধান মাড়াই ও শুকানোর কাজে ব্যবহৃত হওয়ায় শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

মাদ্রাসার শিক্ষার্থী আহমেদ আলী ও হোসনেয়ারা সিয়ামসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, মাঠে ধান মাড়াই ও শুকানোর কাজ চললে তারা খেলাধুলা করবে কোথায়? তাদের দাবি, মাদ্রাসার মাঠে যেন আর কেউ ধান মাড়াই বা খড় শুকানোর কাজ করতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে।

স্থানীয় বাসিন্দা আবু রায়হান বলেন, মাদ্রাসার জায়গা এমনিতেই সংকীর্ণ। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা নেই। যতটুকু মাঠ রয়েছে, সেটিও আশপাশের বাসিন্দারা ধান মাড়াই ও শুকানোর কাজে ব্যবহার করেন। তাঁদের কিছু বলতে গেলে উল্টো নানা কথা শুনতে হয়।

হোপপিরহাট দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নেহের বানু বলেন, স্থানীয়দের ধান সরিয়ে নিতে বলা হয়েছে। তাঁরা ধান সরিয়েও নিচ্ছেন। তবে ধান মাড়াই মৌসুমে ভবিষ্যতে যেন কেউ মাদ্রাসার মাঠ দখল করে ধান মাড়াই ও খড় শুকানোর কাজ না করেন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ ইকবাল বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মাঠে খেলাধুলার প্রয়োজন রয়েছে। অথচ মাদ্রাসার মাঠে স্থানীয় বাসিন্দারা ধান মাড়াইয়ের কাজ করায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। বিষয়টি তাঁরা শুনেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে দ্রুত মাঠটি শিক্ষার্থীদের ব্যবহারের উপযোগী করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসার সভাপতি জাকির মুন্সি বলেন বিষয়টি আমার জানা নাই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব৷

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin