বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
প্রাইভেট পড়ে ফেরার পথে প্রা-ণ গেল দুই বন্ধুর ভাঙ্গুড়ায় `উদ্যোগ`কর্মসূচীর আওতায় কর্ম-শালা অনুষ্ঠিত রায়গঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিত-রণের উদ্বোধন মা-দক কিশোর গ্য-াং ও বাল্যবিবাহ প্রতি-রোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে পুলিশের ক-ড়া নিরাপত্তায় চারদিন ব্যাপী শ্যামা পূজা সম্পন্ন গোপালগঞ্জে জেলা পুলিশের বিশেষ ক-ল্যাণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত দেশের বিভিন্ন প্রান্তের কৃষকেরা পাকা আমন ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত আমিনপুরে বিশেষ অভি-যানে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফ-তার তানোরে স-ন্ত্রাস বিরোধী আইনের মা-মলায় গ্রে-প্তার ৫

মা-দক কিশোর গ্য-াং ও বাল্যবিবাহ প্রতি-রোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে রাজশাহীর চারঘাটে অভিভাবক ও সুধীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় মুংলী অনুপমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুপমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেরে আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুংলী অনুপমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মুংলী অনুপমপুর আদর্শ উচ্চ  বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের আচার-আচরণ, চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়েও অভিভাবকদের খোঁজখবর রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিক্ষাবান্ধব ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের বিপথগামিতা রোধে পরিবার, শিক্ষক ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin