শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
স-ন্ত্রাস ও নৈরা-জ্যের বিরুদ্ধে সুজানগরে বিএনপি’র বিক্ষো/ভ মিছিল ফসলি জমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের অ-ভিযান রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ হ-ত্যা মামলায় লিমনের মৃ-ত্যুদণ্ড নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভি-যান তরুণীকে ৪ দিন আট-কে রেখে গ-ণধর্ষণ দুইজন গ্রে-প্তার নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘট-নায় তিন বন্ধুর মৃ-ত্যু এসআরবি-১২ এর দুইটি পৃথক অভি-যানে গরু চু-রি মামলায় ৬ জন আ-সামি গ্রেফতার ও ২টি গরু উদ্ধার ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শো-ভাযাত্রা ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় অ/স্ত্রের মুখে ডাকা/তি : তিন লাখ টাকার মালামাল লু/ট যশোর সীমান্তে বিজিবির অভি-যান: ইয়া-বা ও বিদেশি ম-দসহ আটক ১ আঃলীগের কার্যক্রম নি-ষিদ্ধের দাবীতে ভাঙ্গুড়ায় কৃষক দলের বিক্ষো-ভ ও ম-শাল মিছিল

ময়মনসিংহ রেঞ্জে অক্টোবর মাসের অপ-রাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে অক্টোবর ২০২৬ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান এবং পেশাগত দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জাধীন সব জেলার পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

সভায় রেঞ্জাধীন জেলাগুলোতে সম্পত্তিসংক্রান্ত ও নৃশংস অপরাধ নিয়ন্ত্রণে প্রো-অ্যাকটিভ পুলিশিং কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মাদকের বিস্তার রোধ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

এসময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে নাশকতা, অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সার্কেল কর্মকর্তাদের নির্দেশ দেন। থানায় সেবা নিতে আসা মানুষের সমস্যা সমাধানের পাশাপাশি তাঁদের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ করার ওপর গুরুত্বারোপ করে পুলিশকে জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার নির্দেশনাও দেন তিনি।

সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে অক্টোবর ২০২৬ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান এবং পেশাগত দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল ইমরানুল আলম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শেরপুরের ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এস এম নূর মোহাম্মদ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে জামালপুর সদর থানার মো. নাজমুল জান্নাত শাহ্, শ্রেষ্ঠ এসআই হিসেবে নেত্রকোণা সদর থানার এসআই (নিরস্ত্র) মো. মাজহারুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে জামালপুরের মেলান্দহ থানার এএসআই (নিরস্ত্র) রুবেল মিয়াকে পুরস্কার প্রদান করা হয়।

এ ছাড়া বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিন পুলিশ কর্মকর্তাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল ও একটি ট্রাক উদ্ধার এবং গ্রেপ্তার হওয়া আট আসামির মধ্যে চারজনের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহের ত্রিশাল থানার এসআই (নিরস্ত্র) মো. আবুল কালাম আজাদকে পুরস্কৃত করা হয়।

বিশেষ অভিযান পরিচালনা করে একজন আসামিকে গ্রেপ্তার ও ৪৮ কেজি গাঁজা উদ্ধারের জন্য ময়মনসিংহের গৌরীপুর থানার এসআই (নিরস্ত্র) মোস্তাফিজুর রহমানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে, ১২টি জিআর/সিআর পরোয়ানা, সাতটি সিআর সাজা-সংক্রান্ত পরোয়ানা এবং ২৬টি রিকল/ওডি পরোয়ানাসহ মোট ৪৫টি পরোয়ানা নিষ্পত্তি করায় জামালপুর সদর থানার এসআই (নিরস্ত্র) মো. সিরাজুল হককে বিশেষ পুরস্কার প্রদান করেন ডিআইজি।

সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং ডিআইজির স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার মো. পারভেজ আলম।

এ ছাড়া অনলাইনে রেঞ্জাধীন জেলাগুলোর ক্রাইম শাখার কর্মকর্তা ও সার্কেল কর্মকর্তারা সভায় যুক্ত ছিলেন। রেঞ্জ ডিআইজির কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরাও সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin