সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি ময়মনসিংহের অষ্টধারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, নাটিকা ও কুইজ প্রতিযোগিতা অ-নুষ্ঠিত পারিবারিক শিক্ষা থেকে তা-মাক নিয়ন্ত্রণ প্রতিহ-ত করতে হবে-রুকুনোজ্জামান ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অ-গ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপি সুজানগরে ৫ দিনব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী সড়ক দুর্ঘ-টনায় প্রাণ হা-রালেন কলেজ ছাত্র আদর সুজানগর উপজেলা জামায়াতের আমীর পুনঃনির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন গোদাগাড়ীসহ সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের সে-চ ব্যবস্থা প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গী চ্যাম্পিয়ন

উপহাসের জবাব জিপিএ-৫, ১৪ বছর পর পড়াশোনায় ফিরেই সাফল্য রীতির

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৭৯ Time View

প্রতিবেদক
মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার ।।

প্রতিবেশীরা আমাকে দেখে হাসত, উপহাস করত। বলত, এই বয়সে আবার কলেজে ভর্তি হয়েছে! টাকা নষ্ট করে লাভ কী? আমি শুধু শুনতাম। মনে মনে ভাবতাম, আজ যারা আমাকে নিয়ে উপহাস করছে, কাল যেন তারাই আমাকে নিয়ে প্রশংসা করে। সেই চিন্তা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। গভীর রাতেও মোবাইলের আলো জ্বালিয়ে, কখনো লাইট জ্বালিয়ে পড়াশোনা করেছি। আমার এই পথচলায় সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন আমার স্বামী।

কথাগুলো বলছিলেন ৩০ বছর বয়সী রীতি খাতুন। সংসার, সন্তান ও পরিবারের নানা দায়িত্ব সামলে দীর্ঘ বিরতির পর আবারও পড়াশোনায় ফিরেছিলেন তিনি। সেই অদম্য ইচ্ছাশক্তির ফলও পেয়েছেন। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা থেকে জিপিএ-৫ অর্জন করেছেন তিনি।

রীতি খাতুন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নসিরপুর গ্রামের আব্দুল আলিম মন্ডল বাবুর স্ত্রী। তিনি ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখা থেকে পরীক্ষায় অংশ নেন।

রীতি খাতুন ২০১০ সালে মোলামগাড়িহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০১১ সালে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। এরপর সংসারজীবনে ব্যস্ত হয়ে পড়েন তিনি। বর্তমানে তাঁর ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সংসার ও সন্তানের দায়িত্ব পালনের মধ্যেই একসময় আবার পড়াশোনা শুরুর স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নে ২০২৪ সালে, এসএসসি পাসের প্রায় ১৪ বছর পর, কলেজে ভর্তি হন তিনি।

তবে নতুন করে পড়াশোনা শুরু করার পথটা সহজ ছিল না। সংসারের কাজ সামলে পড়াশোনার জন্য সময় বের করতে হয়েছে তাঁকে। প্রতিবেশীদের উপহাসও শুনতে হয়েছে। কিন্তু সেসব কথায় দমে যাননি। বরং ভালো ফল করার প্রত্যয় নিয়ে চালিয়ে গেছেন পড়াশোনা। গভীর রাত পর্যন্ত জেগে পড়েছেন। তাঁর এই পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সহযোগিতা ছিল স্বামীর। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহও তাঁকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।

রীতি খাতুন বলেন, আমার স্বামীর সহযোগিতা ছিল বলেই এই বয়সে এসে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। তাঁর অনুপ্রেরণা আমাকে অনেক সাহস জুগিয়েছে। পড়াশোনার পাশাপাশি সংসারের কাজও সামলাতে হয়েছে। আমার এই ফলাফলের পেছনে শিক্ষকদেরও অনেক সহযোগিতা ও সমর্থন রয়েছে। সবার সহযোগিতায় আজ ভালো ফল করেছি। আগামীতে যেন আরও ভালো কিছু করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।

রীতির স্বামী আব্দুল আলিম মন্ডল বাবু বলেন, স্ত্রীর পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তাঁকে কলেজে ভর্তি করাই। সংসারের কাজের পাশাপাশি সে অনেক সময় দিয়ে পড়াশোনা করেছে। তার এমন ফলাফলে পরিবারের সবাই খুব খুশি। আমরা আনন্দিত ও গর্বিত।

রীতির শ্বশুর সাইদুর রহমান বলেন, আমার ছেলের বউয়ের এমন ফলাফলে আমরা পরিবারের সবাই অনেক খুশি। সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি সে যে ভালো ফল করেছে, তা আমাদের জন্য আনন্দের।

গ্রামের প্রতিবেশী আবু নাছের মন্ডল বলেন, আমাদের গ্রামের বউ রীতি খাতুন দীর্ঘ ১৪-১৫ বছর পর পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। তাঁর এমন সাফল্যে গ্রামের সবাই আনন্দিত। আমরা চাই, এই আনন্দ সবাই মিলে উদ্‌যাপন করতে। প্রয়োজনে চাঁদা তুলে খাসি জবাই করে খাওয়াদাওয়া করব।

ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সায়ফুল ইসলাম বলেন, রীতি খাতুনের এই অর্জন প্রশংসনীয়। সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়ে তিনি যে ফলাফল করেছেন, তা অন্যদের জন্যও অনুপ্রেরণার। তাঁর অধ্যবসায় ও শিক্ষার প্রতি আগ্রহ সত্যিই প্রশংসার দাবি রাখে।

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin