সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি ময়মনসিংহের অষ্টধারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, নাটিকা ও কুইজ প্রতিযোগিতা অ-নুষ্ঠিত পারিবারিক শিক্ষা থেকে তা-মাক নিয়ন্ত্রণ প্রতিহ-ত করতে হবে-রুকুনোজ্জামান ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অ-গ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপি সুজানগরে ৫ দিনব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী সড়ক দুর্ঘ-টনায় প্রাণ হা-রালেন কলেজ ছাত্র আদর সুজানগর উপজেলা জামায়াতের আমীর পুনঃনির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন গোদাগাড়ীসহ সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের সে-চ ব্যবস্থা প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গী চ্যাম্পিয়ন নলডাঙ্গায় মাদ-কদ্রব্য সেবন  ও বিক্রির দায়ে তিন ব্যক্তির কা-রাদণ্ড ও অ-র্থদণ্ড

সুজানগর উপজেলা জামায়াতের আমীর পুনঃনির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

এম এ আলিম রিপন,সুজানগর: বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার সুজানগর উপজেলা শাখার আমীর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক কে এম হেসাব উদ্দিন। ২০২৭-২৮ সাংগঠনিক সেশনের জন্য রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে তিনি পুনর্নির্বাচিত হন। দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সুজানগর উপজেলার রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে অধ্যাপক কে এম হেসাব উদ্দিন পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হন। উল্লেখ্য, অধ্যাপক কে এম হেসাব উদ্দিন দীর্ঘদিন ধরে সুজানগর উপজেলা জামায়াতের আমীর হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। এর পূর্বে তিনি উপজেলা সেক্রেটারি, জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের পরিচালক এবং ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মহানগর শাখা ইসলামী ছাত্রশিবিরের গুরুত্বপূর্ণ দায়িত্ব্বে ছিলেন। পেশাগত জীবনে তিনি সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী উলাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।পুনরায় আমীর নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক কে এম হেসাব উদ্দিন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দলের সকল পর্যায়ের রুকন ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই দায়িত্ব একটি বড় আমানত। সুজানগর উপজেলায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে আমি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। এদিকে, তার পুনর্নির্বাচনের খবরে সুজানগর উপজেলা ও পৌর জামায়াতসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত আমীরকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বে আগামী দিনে সুজানগরে সংগঠন আরও সুসংহত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin