সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি ময়মনসিংহের অষ্টধারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, নাটিকা ও কুইজ প্রতিযোগিতা অ-নুষ্ঠিত পারিবারিক শিক্ষা থেকে তা-মাক নিয়ন্ত্রণ প্রতিহ-ত করতে হবে-রুকুনোজ্জামান ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অ-গ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপি সুজানগরে ৫ দিনব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী সড়ক দুর্ঘ-টনায় প্রাণ হা-রালেন কলেজ ছাত্র আদর সুজানগর উপজেলা জামায়াতের আমীর পুনঃনির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন গোদাগাড়ীসহ সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের সে-চ ব্যবস্থা প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গী চ্যাম্পিয়ন

এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

ভোলার লালমোহনে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক এজাহারনামীয় অভিযুক্ত মোঃ আজগর (৫০)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। তিনি ভোলার লালমোহন থানাধীন ৮নং চরলক্ষী ওয়ার্ডের বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকালে ভোলার লালমোহন থানাধীন কালমা ইউনিয়নের চরলক্ষী এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মোঃ আজগরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে লালমোহন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, বরিশালের অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ২২ নভেম্বর ২০২৬ তারিখ বিকালে ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন মনিরাম বাজার এলাকা থেকে এজাহারনামীয় অভিযুক্ত মোঃ আজগর’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার লালমোহন থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin