শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
মা-দক ও স-ন্ত্রাস মুক্ত জাহাঙ্গীর নগর ইউনিয়ন গড়াই হবে আমার মূল লক্ষ্য গোদাগাড়ীতে তুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব শুরু হয়েছে- সাধু-সন্ন্যাসীদের উপচেপড়া ভীড় নড়াইলে পুলিশের অভিযানে ইজিবাইক চো-রচক্রের সক্রিয় তিন সদস্য গ্রে-প্তার এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের হাত ধরে বাংলাবাজারকে মডেল ইউনিয়ন গড়তে চান আব্দুল আজিজ গোদাগাড়ীতে পদ্মায় অ-স্তিত্ব সংকটে ইলিশ বাঘাইড় ফলি পাঙ্গাস রিঠা ঝাঁকে ঝাঁকে ধ-রা পড়ছে সাংবদিকতা এক সময়ে ছিল সত্য প্রকাশের সাহসী মাধ্যম এখন নেতার ব্যক্তিগত মুখপাত্র ঘাগড়া ইউনিয়নের শিক্ষা ও সামাজিক উন্নয়নে চেয়ারম্যান হতে চান মামুন মন্ডল বরিশালে জাহাজের ধা-ক্কায় পাঁচটি স্পিডবোড ডুবি *জাহাজের তলা ফেঁটে ভিজে গেছে গম বরিশালের বাবুগঞ্জে এবার নারী ভু-য়া চিকিৎসকের সন্ধান, দেড় লাখ টাকা জ-রিমানা ময়মনসিংহ সদরে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফুলবাড়িয়ায় বৃদ্ধা নারীকে ধর্ষ-ণচেষ্টায় অভিযুক্ত সেই যুবদল নেতা ব-হিষ্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫৯ Time View

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলীকে দল বহিষ্কার করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল।

শুক্রবার (৩০ অক্টোবর) জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন জানান, দলীয় নীতি ও আদর্শবিরোধী এবং নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হযরত আলীকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের এক নারীর বাড়িতে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন হযরত আলী। ওই নারীর স্বামী মারামারির একটি মামলায় কারাগারে থাকায় তাঁকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত ব্যক্তি নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন বলে দাবি ভুক্তভোগীর।

নারীর অভিযোগ, ঘটনার দিন তাঁকে জোর করে বিছানায় ফেলে ধর্ষণের চেষ্টা করেন হযরত আলী। নিজের নিরাপত্তার কথা ভেবে সে সময় মুঠোফোনে ভিডিও ধারণ শুরু করেন তিনি। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন। তবে
শুক্রবার দুপুর পর্যন্ত অভিযুক্ত হযরত আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin