শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জ-রিমানা মা-দক ও স-ন্ত্রাস মুক্ত জাহাঙ্গীর নগর ইউনিয়ন গড়াই হবে আমার মূল লক্ষ্য গোদাগাড়ীতে তুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব শুরু হয়েছে- সাধু-সন্ন্যাসীদের উপচেপড়া ভীড় নড়াইলে পুলিশের অভিযানে ইজিবাইক চো-রচক্রের সক্রিয় তিন সদস্য গ্রে-প্তার এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের হাত ধরে বাংলাবাজারকে মডেল ইউনিয়ন গড়তে চান আব্দুল আজিজ গোদাগাড়ীতে পদ্মায় অ-স্তিত্ব সংকটে ইলিশ বাঘাইড় ফলি পাঙ্গাস রিঠা ঝাঁকে ঝাঁকে ধ-রা পড়ছে সাংবদিকতা এক সময়ে ছিল সত্য প্রকাশের সাহসী মাধ্যম এখন নেতার ব্যক্তিগত মুখপাত্র ঘাগড়া ইউনিয়নের শিক্ষা ও সামাজিক উন্নয়নে চেয়ারম্যান হতে চান মামুন মন্ডল বরিশালে জাহাজের ধা-ক্কায় পাঁচটি স্পিডবোড ডুবি *জাহাজের তলা ফেঁটে ভিজে গেছে গম বরিশালের বাবুগঞ্জে এবার নারী ভু-য়া চিকিৎসকের সন্ধান, দেড় লাখ টাকা জ-রিমানা

মা-দক ও স-ন্ত্রাস মুক্ত জাহাঙ্গীর নগর ইউনিয়ন গড়াই হবে আমার মূল লক্ষ্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আসন্ন জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা চেয়ে ব্যাপক গণসংযোগ এবং মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল মালেক শিকদার।

জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক গ্রামের বাসিন্দা। বিশিষ্ট সমাজ সেবক আবদুল মালেক শিকদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় করে আসছেন। গণসংযোগকালে মালেক শিকদার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে অতীতের ন্যায় তাদের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সাথে এলাকার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে তিনি আলোচনা করেন। ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

একান্ত সাক্ষাৎকালে আবদুল মালেক শিকদার বলেন, আমার এলাকার জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে আমি জাহাঙ্গীর নগর ইউনিয়নকে একটি মাদক ও সন্ত্রাস মুক্ত আদর্শ জবাবদিহিতামূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি চাই, এই ইউনিয়নের মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করবেন, তরুণ সমাজ মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকবে এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ও নাগরিক সুবিধা পাবেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদকে জবাবদিহিতা ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিতে চাই।

তিনি আরও বলেন, আমি বিগত দিনেও জাহাঙ্গীর নগর ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করেছি। মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এখনো আছি। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন।

মালেক শিকদার আরো বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। এলাকার সাধারণ মানুষ যেন তাদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যেতে পারেন এবং যথাযথ সহযোগিতা পান, সে ধরনের জনবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।

তিনি (মালেক শিকদার ) জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবা সহজ করন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, একটি ইউনিয়নকে আদর্শ হিসেবে গড়ে তুলতে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহি, মানবিকতা এবং সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।

স্থানীয় পর্যায়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় নিয়ে বিএনপির নেতা আবদুল মালেক বলেন, এলাকার দরিদ্র ও অসহায় মানুষ যেন অবহেলিত না থাকেন, সে বিষয়ে তিনি (মালেক ) গুরুত্ব দিতে চান। মানুষের বিপদে-আপদে পাশে থাকা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করাকে তিনি সামাজিক দায়িত্বের অংশ বলে মনে করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin