শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
মা-দক ও স-ন্ত্রাস মুক্ত জাহাঙ্গীর নগর ইউনিয়ন গড়াই হবে আমার মূল লক্ষ্য গোদাগাড়ীতে তুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব শুরু হয়েছে- সাধু-সন্ন্যাসীদের উপচেপড়া ভীড় নড়াইলে পুলিশের অভিযানে ইজিবাইক চো-রচক্রের সক্রিয় তিন সদস্য গ্রে-প্তার এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের হাত ধরে বাংলাবাজারকে মডেল ইউনিয়ন গড়তে চান আব্দুল আজিজ গোদাগাড়ীতে পদ্মায় অ-স্তিত্ব সংকটে ইলিশ বাঘাইড় ফলি পাঙ্গাস রিঠা ঝাঁকে ঝাঁকে ধ-রা পড়ছে সাংবদিকতা এক সময়ে ছিল সত্য প্রকাশের সাহসী মাধ্যম এখন নেতার ব্যক্তিগত মুখপাত্র ঘাগড়া ইউনিয়নের শিক্ষা ও সামাজিক উন্নয়নে চেয়ারম্যান হতে চান মামুন মন্ডল বরিশালে জাহাজের ধা-ক্কায় পাঁচটি স্পিডবোড ডুবি *জাহাজের তলা ফেঁটে ভিজে গেছে গম বরিশালের বাবুগঞ্জে এবার নারী ভু-য়া চিকিৎসকের সন্ধান, দেড় লাখ টাকা জ-রিমানা ময়মনসিংহ সদরে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলে পুলিশের অভিযানে ইজিবাইক চো-রচক্রের সক্রিয় তিন সদস্য গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

উজ্জ্বল রায়, নড়াইলঃ
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে মধ্য রাতের দুঃসাহসিক অভিযানে ৪টি চোরাই ইজিবাইক একটি চোরাই পাল্সার মোটরসাইকেল ও বিপুল পরিমাণ চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধারসহ ৩ ইজিবাইক চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (‎২৯ অক্টোবর) মধ্য রাতে ‎অতিরক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানের নির্দেশনায় ও নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে,এস আই সাগর শিকদার, এসআই শুকান্ত বিশ্বাস, এসআই লিটন, এসআই মঈনুজ্জামান, এসআই মো: রফিকুল ইসলামসহ একটি চৌকস টিম ‎‎বৃহস্পতিবার মধ্য রাতে অভিযান চালিয়ে বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম উত্তর পাড়ার মো: তোকাম মোল্লার ছেলে চাকরিচুত সেনা সদস্য মিরাজুল ইসলাম ওরফে মিরাজ মোল্লা,‎একই গ্রামের মো: নওশের মোল্লার ছেলে শবুজ মোল্লা ও ‎মো: লিকুল মোল্লার ছেলে রিফায়েত মোল্লাকে আটক করে পুলিশ। ‎পুলিশ সুত্রে জানা যায়,‎ বাঁশগ্রাম উত্তর পাড়ার মিরাজুল ইসলাম ওরফে মিরাজের বাড়িতে অভিযান চালিয়ে ১ টি চোরাই ইজিবাইক ও একটি পাল্সার মোটরসাইকেল এবং চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে মিরাজের তথ্য মতে ‎শবুজের বাড়িতে অভিযান চলিয়ে ১ টি ইজিবাইক ‎এবং মিরাজ ও শবুজের তথ্য মতে একই গ্রামের রিফাতের বাড়িতে অভিযান চালিয়ে ২ টি ইজিবাইক ও ইজিবাইকের বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এদিকে অভিযান শেষে পুলিশ সদস্যসহ তদন্ত ওসি অজয় কুমার কুন্ডু উদ্ধারকৃত ইজিবাইক নিজে চালিয়ে থানায় নিয়ে এসে বীরত্বের পরিচয় দেন। যেটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশ আরো জানায়,মধ্য রাত থেকে পুলিশ অভিযান চালিয়ে ৪টি ইজিবাইক,১টি পালসার মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধারসহ চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এদিকে ইজিবাইক চক্রের সদস্যরা চোরাই ইজিবাইক নিজের আওতায় নেয়ার ৫ মিনিটের মধ্যেই
চোরাইকৃত ইজিবাইকের কালার চেঞ্জ করে ফেলেন এবং মোটরসাইকেলের চ্যাচিজ নাম্বার খুদায় করে চেঞ্জ করে ফেলে চোর চক্রের এই সদস্য’রা। পরে বিভিন্ন যায়গায় সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে চোর চক্রের সদস্য’রা। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরয়ার আটকের সত্যতা শিকার করে বলেন,৩ জন ইজিবাইক চোরচক্রের সক্রিয় সদস্যকে আটকসহ ৪টি ইজিবাইক,১টি পাল্সার মোটরসাইকেল ও ইজিবাইকের বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।

উজ্জ্বল রায়, নড়াইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin