বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
হিজলায় অন্য একটি ট্রলার থেকে গু-লি ছোড়ায় আকতার গু-লিবিদ্ধ হয়ে নিহ-ত হয় গোদাগাড়ীতে মাদ-ক, অবৈ-ধ দ-খলবাজি, কোচিং, প্রাইভেট কঠোর পদক্ষেপ গ্রহনের নির্দেশ-এমপি মুজিবুর রহমান। মহেশপুর থানা পুলিশ কর্তৃক অভিযানে মাদকসেবী ০১ জন আসামি গ্রেফতার ও মোবাইল কোর্টে কা-রাদণ্ড রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আশরাফ আলী আর নে-ই গৌরনদীতে বিছানায় পড়েছিলো বৃদ্ধের অ-র্ধগলিত ম-রদেহ পঞ্চগড়ে ভূমি অফিসে ঘু-ষ নেয়ার অভিযোগ উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শো-কসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ যশোর সীমান্তে বিজিবির অ-ভিযান: ২২ লাখ টাকার মা-দক ও চো-রাচালানী মাল জ-ব্দ মধুপুরে জালেমন বেগম হ-ত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং

বরিশালে স্কুলছাত্রী ধ-র্ষণ মামলার প্রধান আ-সামি ২৪ ঘণ্টায় গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৯১ Time View

​বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেনকে (৪২) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৮ (সদর কোম্পানি, বরিশাল)। গত ২৬ অক্টোবর মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত জাকির হোসেন উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের মৃত সফিজ উদ্দিন বেপারীর ছেলে।

​মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সকালে প্রতিবেশী জাকিরের বাড়ির ডিপ টিউবওয়েল থেকে পানি এনে শাক তোলার সময় জাকির তাকে কুপ্রস্তাব দেয় ও জোরপূর্বক পাশের একটি রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়। এ ঘটনায় গত ২৫ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

​র‍্যাব-৮ সদর কোম্পানির কমান্ডার মেজর আশিক ইকরাম সৌরভ ও স্কোয়াড কমান্ডার এএসপি ওয়ালিদ হাসান মিঠুর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য ধৃত আসামী জাকির হোসেন বানারীপাড়া উপজেলার মলুহার কামিল মাদ্রাসার শারিরচর্চা শিক্ষক আবুল হোসেনের আপন ভাই। আবুল হোসেনই তার ভাইকে এক শিক্ষকের বাসায় ঘটনা গোপন করে আসামী জাকির’কে তার বাসায় রেখে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin