শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :-
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ডাক পঞ্চগড়ে প্রতি শুক্রবার বসবে ‘মেহমা-নখানা’, খাবার পাবেন অসহায় মানুষ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম রাশিদ- নিলু ফাউন্ডেশন এর চিকিৎসা ও শিক্ষা অনুদানের টাকা হ-স্তান্তর পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে ব-জ্রপাতে ৬ জনের মৃ-ত্যু ​বিএসটিআই ভোক্তা অধিকার ও টিসিবিকে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নেয়ার প্রস্তাব-খাদ্যমন্ত্রীর পাইকগাছায় ব-জ্রপাতে একজনের মৃ-ত্যু ঘাটাইলে যুবদলের ৪৮তন প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের গুণগতমান পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বরিশালে গাছ চাঁ-পায় শ্রমিকের ম-র্মান্তিক মৃ-ত্যু

যশোর সীমান্তে বিজিবির অ-ভিযান: ২২ লাখ টাকার মা-দক ও চো-রাচালানী মাল জ-ব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View

​আজিজুল ইসলাম, যশোরঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১১৫ বোতল ভারতীয় ফেনসিডিল জাতীয় কফ সিরাপ (WINCEREX), শাড়ী, কসমেটিকসসহ প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

​আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-یর অধীনস্থ আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১১৫ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়), ১৯১টি শাড়ী, ৩টি থ্রিপিস, ১টি কম্বল, ১০৩টি চাদর, ১৮ প্যাকেট ফুসকা, ১ প্যাকেট কিসমিস, ৪৬০টি চকলেট এবং ৩৭৩টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের লক্ষে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানী মাল জব্দ করা হচ্ছে।

​সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin