শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সন্ধা নদীতে নৌকা বাইচে হাজারো দর্শকের উল্লাস আশুলিয়া ও গাজীপুরে সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আ-ন্দোলন ভাঙ্গুড়ায় দু’দিন ব্যাপী ফ্যামিলী কার্ড বাস্তবায়নে প্রশি-ক্ষণ শুরু জে-ল-জু-লুম হয়-রানীর শিকার নেতারাই থাকবে ধামইরহাটের যুবদলের নেতৃত্বে -কেন্দ্রীয় যুবদল নেতা জুয়েল রাঙ্গাবালীতে যুবদল নেতার স্ত্রীর রহ-স্যজনক মৃ-ত্যু কপ৩১-এর পথে উপকূলের ১৯ জেলার জলবায়ু দাবি এক মঞ্চে রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ জনের সবাই জিপিএ-৫ পটিয়ায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় মা-ছেলেকে কু-পিয়ে জ-খম, গ্রে-ফতার-৪ গৌরনদীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত নলডাঙ্গায় মা-দকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে একজনের ১ বছরের বিনা-শ্রম কা-রাদণ্ড

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে ব-জ্রপাতে ৬ জনের মৃ-ত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪২ Time View

‎পাবনা প্রতিনিধিঃ
‎
‎পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার বিকেলে সোনা পাতিল বিলে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ছয়জনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।
‎
‎‎পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
‎
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin