রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
কালাইয়ে ট্রাক-অটোরিকশার মু-খোমুখি সং-ঘর্ষে নিহ-ত ২, আহ-ত ১ সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব দুলাই ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ডাউন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন গোদাগাড়ীতে খেতুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব ব্যাপক অ-ব্যবস্থাপনা রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের ৪৫ দশমিক ০৬, কমেছে জিপিএ-৫ এর সংখ্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পায়ের ঘষায় উঠে যাচ্ছে কার্পেটিং রাজশাহীর গোদাগাড়ীতে কলেজ গুলির এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়, জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাইকগাছায় এইচএসসিতে শীর্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ ; একজন ও পাস করেনি কপিলমুনি সহচরীর বিএফআরআই এর ডিজি’র লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম প-রিদর্শন

আশুলিয়া ও গাজীপুরে সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আ-ন্দোলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬৮ Time View

হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া ও গাজীপুরের কাশিমপুরে আবারও পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বকেয়া বেতন পরিশোধ এবং সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ ও আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল থেকে ঢাকার আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ-শ্রমিক মুখোমুখি অবস্থান এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে অন্তত একাধিক পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছিলো। শনিবার সকাল থেকে নিশ্চিন্তপুর, নরসিংহপুর, কাঠগড়া, আমতলা বাজার ও নয়াপাড়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ী শিল্পাঞ্চলেও আন্দোলন ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বিক্ষোভ চলাকালে কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলে অতিরিক্ত শিল্প পুলিশ, এপিবিএন ও থানা পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকালে মিলিনিয়াম টেক্সটাইল, হেসং কোরিয়া, কন্টিনেন্টাল গার্মেন্টস, টেক্সটাউন গ্রুপ, নাঈম নিটওয়্যার, আফিয়া নিটওয়্যার, জিহান গার্মেন্টস, লেদারেক্স, এভারব্রাইট, গ্রিন লাইফ নীটেক্স ও পিকার্ড বাংলাদেশসহ মোট ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এছাড়াও গাজীপুরের কাশিমপুর এলাকার লামুনি অ্যাপারেলস ও এ এফ সি লিমিটেড নামের দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে আঞ্চলিক সড়ক ও মহাসড়কে। বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও দূরপাল্লার যানবাহনের চালকরা। এরপর বিকেল নাগাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বাইপাইল- আবদুল্লাহপুর সড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin