রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
কুর্শা ইউপি নির্বাচন “দ্বিতীয় দিনে বিএনপির দলীয় মনোনয়ন নিলেন সাবেক সেনাসদস্য আমির আলী স-ন্ত্রাস মাদ-কমুক্ত সমাজ গঠনে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে মি-থ্যা মামলা ও এআই দিয়ে ছবি তৈরি করে অ-পপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন কালাইয়ে ট্রাক-অটোরিকশার মু-খোমুখি সং-ঘর্ষে নিহ-ত ২, আহ-ত ১ সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব দুলাই ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ডাউন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন গোদাগাড়ীতে খেতুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব ব্যাপক অ-ব্যবস্থাপনা রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের ৪৫ দশমিক ০৬, কমেছে জিপিএ-৫ এর সংখ্যা

গোদাগাড়ীতে খেতুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব ব্যাপক অ-ব্যবস্থাপনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীর ঐতিহাসিক খেতুরীধামে শুরু হয়েছে সনাতন বৈষ্ণব ধর্মের মহান সাধক ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব। শত বছরের ঐতিহ্যবাহী এ উৎসবে দেশ-বিদেশের ভক্ত ও সাধু-সন্ন্যাসীদের আগমনে মুখর হয়ে উঠেছে পদ্মাপাড়ের খেতুরীধাম। এবার এখানে ব্যাপক অনিয়ম , অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তগন।

এখানে ৭শ বছরের একটি তমাল গাছ আছে, যে গাছে ফুলফল কিছুই হয় না । এটা একটি ব্যতিক্রমধর্মী গাছ। বিশ্বাস করে এগাছের পাতা, বাকল গেলে নানা জটিল রোগ থেকে আরগ্য পাওয়া যায় বলে মনে করেন। উৎসবকে ঘিরে বসেছে ঐতিহ্যবাহী মেলা। আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ভজন-কীর্তন, সন্ধ্যা আরতি, দামোদর আরতি, নরোত্তম চরিতকথা ও অধিবাস কীর্তনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মহোৎসবের সূচনা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) উৎসবের দ্বিতীয় দিনে ভোর থেকে মঙ্গল আরতি, হরিনাম সংকীর্তনসহ খেতুরীধাম পরিক্রমা, দর্শন আরতি ও শ্রীল প্রভুপাদ গুরুপূজা অনুষ্ঠিত হচ্ছে। অষ্টপ্রহর কীর্তন, প্রসাদ গ্রহণ ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ভক্তরা। আগামী শনিবার (৩১ অক্টোবর) গঙ্গাস্নান ও দীর্ঘ প্রার্থনার মধ্য দিয়ে মহোৎসব শেষ হওয়ার কথা রয়েছে।

স্থানীয় দিপলাল বলেন, প্রেমতলী থেকে বসন্তপুর পর্যন্ত রাস্তায় প্রতিবার লাইট দেয়া হতো কিন্ত এবার দেয়া হয়নি এতে রাস্তাটি অন্ধাকার নানা সমস্যা হচ্ছে । এটাই খেতুরী যাওয়ার প্রধান রাস্তা । অন্ধকার থাকায় ভক্তদেরকে ছিনতাই এর কবলে পড়তে হয় এবং অনেক বয়স্ক মানুষের চলাচলে সমস্যা হয়েছে তথ্য পাওয়া যায়। বাথরুম টয়লেটে সার্ব ক্ষণিক জলে থাকছে না। মানুষজন টয়লেটের কারনে দিকবেদিক ছুটছে।
এবার কোন এক অজানা ও অসৎ উদ্দেশ্য থাকতে পারে বলে অনেকে মন্তব্য করছেন ।
খেতুরী ধামের ট্রাস্টিগণ কোন প্রকার দায়িত্ব গুরুত্ব দিয়ে করছেন বলে অভিযোগ রয়েছেন। কেউ ঘর থেকে বাহির হয় না। ভক্তদের কি হচ্ছে প্রসাদ পাচ্ছে কি না, কোন সমস্যা হচ্ছে কি না তার কোন খোঁজ খবর নেই না। প্রতিবার ২০০/২৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন কিন্তু এবার উৎসবে স্বেচ্ছাসেবক হিসেবে ১০০/১২০ জন কাগজ কলমে থাকলেও বস্তবে সামান্য কয়েক জন দেখা গেছে। পুকুরে পানি নেই বলে স্নানে সমস্যা হচ্ছে।

একজন কৃষি কর্মকর্তা অতনু সরকার বলেন, এবার ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। স্বেচ্ছাসেবক স্বল্পতায় রাস্তায় ২/৩ ঘন্টা যানজটে পড়েছেন। টয়লেটে পানি ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। এখানে ভক্তগন কোটি কোটি দান করেন আমার প্রশ্ন এটাকা যায় কোথায়? শ শ বিঘা জমি আছে সেগুলি কী হয়? আমি বছর থেকে দেখছি কোন দৃশ্যমান পরিবর্তন নেই।

মহোৎসব উপলক্ষে খেতুরীধামে বসেছে বিশাল মেলা। এতে ধর্মীয় উপকরণের পাশাপাশি বাহারি খাবার, পোশাক, গৃহস্থালি সামগ্রী, কারুশিল্পের পণ্য এবং কামার-কুমারের তৈরি মৃৎ ও লৌহজাত সামগ্রী বিক্রি হচ্ছে। আয়োজকদের ভাষ্য, এ মেলা মূলত সাধু-সন্ন্যাসীদের মিলনক্ষেত্র হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সম্প্রীতির বন্ধনে এখানে সমবেত হন।

খেতুরীধাম ট্রাস্টি বোর্ডের ম্যানেজার গোবিন্দ পাল বলেন, অনুষ্ঠান ভালভাবে চলছিল কিন্তু ২ দিনের ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হচ্ছে। রাস্তা পিচ্ছল হওয়ায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা ঘটছে। লাখ লাখ লোক সমাগমের কারণে, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগতদের জায়গার সংকুলান না হওয়ায় আরও বিপদে পড়েছি আমরা। পুকুরে পানি নেই, স্নান করতে পারছেন না, প্যান্ডেল দুর্বল হওয়ায় অনেকে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তমাল তোলার পাশে একটি মন্দির রেয়েছে, সেখানে পদ্মা নদীতে আগত ভক্তরা স্নান করেন কিন্তু নদীর ধারে পলিমাটি পড়ায় খুবই সমস্যা হচ্ছে।

খেতুরীধাম ট্রাস্টি বোর্ডের সম্পাদক শ্যামাপদ সান্যাল বলেন, শত শত বছর ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিমসহ অন্যান্য ধর্মের মানুষও সম্প্রীতির টানে এখানে আসেন। ট্রাস্টি বোর্ড ও প্রশাসনের সহযোগিতায় এবারও সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কোন অব্যবস্থানা হচ্ছে না।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ঙসুজন মিয়া জানান, উৎসবে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্ছিদ্র ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসব প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পুলিশ ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যাতে ভক্তরা ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, ঐতিহ্যবাহী এ উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন ও জেলা পুলিশ সার্বক্ষণিক দিকনির্দেশনা ও সহযোগিতা দিচ্ছে।

প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন বলেন, শত বছর পূর্বে থেকে ঐতিহাসিক খেতুরীধামে শুরু হয়েছে সনাতন বৈষ্ণব ধর্মের মহান সাধক ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব পালন করে আসছেন। এলাকার স্কুল, কলেজের স্থান ব্যবহার করতে দেয়া হয়। মসুলমানগন তাদেরকে খুব আন্তরিকতা সাহায্য সহযোগিতা করে থাকেন। তাদের প্যান্ডল দুর্বল, রাস্তায় লাইট নেই, স্বেচ্ছাসেবক কম থাকার কারণে কিছুটা অব্যবস্থাপনা দেখা গিয়েছে।।

মোঃ হায়দার আলী

গোদাগাড়ী,

রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin