সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি ময়মনসিংহের অষ্টধারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, নাটিকা ও কুইজ প্রতিযোগিতা অ-নুষ্ঠিত পারিবারিক শিক্ষা থেকে তা-মাক নিয়ন্ত্রণ প্রতিহ-ত করতে হবে-রুকুনোজ্জামান ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অ-গ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপি সুজানগরে ৫ দিনব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী সড়ক দুর্ঘ-টনায় প্রাণ হা-রালেন কলেজ ছাত্র আদর সুজানগর উপজেলা জামায়াতের আমীর পুনঃনির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন গোদাগাড়ীসহ সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের সে-চ ব্যবস্থা প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গী চ্যাম্পিয়ন

বটিয়াঘাটায় যুবদল নেতাকে গু-লি, মোটরসাইকেল নিয়ে পালাল দু-র্বৃত্তরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৪ Time View

শেখ তৈয়ব, খুলনা।

খুলনার বটিয়াঘাটা উপজেলায় সোহেল শেখ (৩৬) নামে এক যুবদল নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। তিনি গনি শেখের ছেলে এবং বটিয়াঘাটা থানাধীন ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি বলে জানা গেছে।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে সোহেল শেখকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তিনি মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর পথচারী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় রাত ৩টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোহেল শেখের ভাষ্য অনুযায়ী, তিনি বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা এসে তাঁকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মোটরসাইকেলসহ মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, হামলাকারীদের পরিচয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin