মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

জলঢাকায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ নীলফামারী জেলার জলঢাকায় জাতীয় পার্টির উদ্যোগে ২৩ অক্টোবর ‘উপজেলা দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। 

 দিবসটি উপলক্ষে ২৩ অক্টোবর  এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।

জলঢাকা উপজেলা ও পৌর জাতীয় পার্টির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নীলফামারী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রশিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি  রোহান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জলঢাকা পৌর শাখার সভাপতি আনিছুর রহমান (যাদু)। জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক  সাইদার রহমান বুলু-র সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীরগঞ্জ ইউনিয়নের,জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং 

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক  তহমিদার রহমান মিলন।

আলোচনা সভায় বক্তারা উপজেলা দিবসের তাৎপর্যপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনা তুলে ধরেন।

 পল্লীবন্ধু এরশাদ প্রবর্তিত উপজেলা পদ্ধতি গ্রামীণ জনপদের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ ছিল। তৃণমূল মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। 

 সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি জলঢাকা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জলঢাকা উপজেলা ও পৌর জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ অংশ নেন।

নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin