
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬-এর দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেলা পুলিশ লাইন্স মাঠে নির্বাচিত প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় পুলিশ সুপার প্রার্থীদের দালালের খপ্পরে না পড়ার আহ্বান জানিয়ে বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
বার্তা স্পষ্ট—টাকা নয়, মেধা ও যোগ্যতাই হবে পুলিশের চাকরির একমাত্র মাপকাঠি।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।