মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫১ Time View

ইমদাদুল হক পাইকগাছা (খুলনা)।।
খুলনার পাইকগাছায় ফলের বাগান বদলে দিয়েছে বেলালের জীবন। মাত্র দুই হাজার ৭’শ টাকা নিয়ে নার্সারি এবং পরবর্তীতে মিশ্র ফলের বাগান শুরু করে স্নাতক পাস বেলাল। বর্তমানে প্রতিবছর কয়েক লক্ষ লক্ষ টাকার ফল ও গাছের চারা বিক্রি করছেন সফল উদ্দোক্তা বেলাল। ছোট উদ্যোগকে পুঁজি করেই ১২ বিঘা জমিতে গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান ও নার্সারি । এর মধ্যে পাঁচ বিঘাজুড়ে রয়েছে চায়না ম্যান্ডারিন জাতের মালটা। চলতি মৌসুমে বাগানের ৫’শটি গাছে প্রায় ১৫ মেট্রিক টন মালটা উৎপাদনের প্রত্যাশা বেলালের। উৎপাদিত মাল্লটা প্রায় ৪০ লক্ষ টাকা বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
উপজেলার কপিলমুনি ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে বেলালের বাগানে প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি মালটা গাছ। সবুজ পাতার ফাঁকে ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় ফল। ফলের আকার ও আকর্ষণীয় রং সহজেই নজর কাড়ে দর্শনার্থীদের। উপকূলীয় লবনাক্ত পরিবেশে গড়ে ওঠা বেলালের ফলের বাগান দেখতে আসেন বিভিন্ন এলাকার কৃষক, তরুণ উদ্দোক্তা ও দর্শনার্থীরা।
বেলাল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে মালটা চাষ শুরু করেন তিনি। ১ লাখ ২৫ হাজার টাকা। চারা ও শ্রমিক খাতে তাঁর ব্যয় হয়েছে ৫ লাখ ২৫ হাজার টাকা। চলতি মৌসুমে পাঁচ বিঘার বাগান থেকে প্রায় ১৫ মেট্রিক টন মালটা উৎপাদনের প্রত্যাশা করছেন তিনি। বাগান থেকেই প্রতি কেজি ফল ২৫০ টাকা দরে বিক্রি করছেন। মৌসুম শেষে উৎপাদিত মাল্টা প্রায় ৪০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি।
মালটা চাষের অভিজ্ঞতা তুলে ধরে বেলাল হোসেন বলেন রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে গোবর সার বেশি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।
বেলালের কৃষি উদ্যোগের শুরুটা অবশ্য মালটা চাষ দিয়ে নয়। প্রায় ২৬ বছর আগে নানার বাড়ি উপজেলার সিলেমানপুর থেকে পড়াশোনার সময় নানির দেওয়া ২ হাজার ৭’শ টাকা দিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়িয়েছেন। বর্তমানে প্রায় ১২ বিঘা জমিতে রয়েছে বিভিন্ন ফলের বাগান ও নার্সারি। এর মধ্যে ৫ বিঘা জমিতে মালটা এবং ৪ বিঘায় ড্রাগন ফল চাষ করছেন। বাকি তিন বিঘায় বিভিন্ন প্রজাতির ফলের গাছ ও চারা রয়েছে। মালটা বাগানের মধ্যেও অন্যান্য জাতের ফলের চারা পরিচর্যা করছেন তিনি।
ফল উৎপাদনের পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রিও তাঁর ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ। ভালো ফলন পাওয়া গাছ থেকে কলম চারা তৈরি করে বাজারজাত করা হয়। নার্সারি থেকে বছরে প্রায় ১২ লাখ টাকার চারা বিক্রি হয়। নার্সারি ও ফল বাগান পরিচর্যায় এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে।
আগামীতে মালটা চাষের পরিধি আরো বাড়ানোর ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন বেলাল হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন বলেন বেলালের মালটা বাগান কৃষি বিভাগের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। তাঁকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তাঁর এই উদ্যোগ দেখে উপকূলীয় এলাকার অন্য কৃষকরাও ফলের বাগান করতে আগ্রহ প্রকাশ করছেন বলে জানিয়েছেন কৃষি বিভাগের এ কর্মকর্তা।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin