
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ নীলফামারী জেলার জলঢাকায় জাতীয় পার্টির উদ্যোগে ২৩ অক্টোবর ‘উপজেলা দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৩ অক্টোবর এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
জলঢাকা উপজেলা ও পৌর জাতীয় পার্টির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নীলফামারী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রশিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি রোহান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জলঢাকা পৌর শাখার সভাপতি আনিছুর রহমান (যাদু)। জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু-র সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীরগঞ্জ ইউনিয়নের,জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং
রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন।
আলোচনা সভায় বক্তারা উপজেলা দিবসের তাৎপর্যপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনা তুলে ধরেন।
পল্লীবন্ধু এরশাদ প্রবর্তিত উপজেলা পদ্ধতি গ্রামীণ জনপদের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ ছিল। তৃণমূল মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি জলঢাকা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জলঢাকা উপজেলা ও পৌর জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ অংশ নেন।
নীলফামারী প্রতিনিধি।।