
এম এ আলিম রিপন,সুজানগর:পাবনার সুজানগর পৌরসভার চরমানিকদীরে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।শনিবার ভোর রাতের কোন এক সময় সুজানগর পৌরসভার চরমানিকদীর এলাকায় চার বিঘা জমিতে খনন করা দুটি পুকুরে এ মাছ নিধনের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি শারীরিক প্রতিবন্ধী এবোর মোল্লা ও সেলিম মোল্লা অভিযোগ করে জানান,বাড়ির পার্শ্ববর্তী চার বিঘা আয়োতনের দুটি পুকুর মন্জু মন্ডলের থেকে বছরে ৭০ হাজার টাকায় লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন তারা ।কিন্তু পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।এতে পুকুরে থাকা মাছের পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে।এর আনুমানিক মূল্য ১০ লাক্ষাধিক টাকা।এ সময় ক্ষতিগ্রস্ত দুই মৎস্য চাষি আরো বলেন,স্থানীয় ব্র্যাক অফিস থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে মাছ চাষ করেছি।আমাদের পথে বসিয়ে দিল, আমাদের বঁাচার আর কোনো অবলম্বনই থাকলো না।প্রতিবেশিরা জানান, শারীরিক প্রতিবন্ধী এবোর মোল্লা ও সেলিম মোল্লা মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন।সংসার ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগান। যারা এ কাজ করেছেন তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর জানান, মৎস্য চাষির অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।