শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত হয়েছে। 

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ০১ অক্টোবর (বৃহস্পতিবার) আন্তর্জাতিক প্রবীণ দিবস- ২০২৬ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামানের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। 

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় দিবসটিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক  মোঃ মুরাদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও এপেক্স গোপালগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর গোলাম মোস্তফা (জি.এম), বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা এমদাদুল হক প্রমুখ। 
বক্তারা আলোচনা সভায় প্রবীণ ব্যক্তিদের অধিকার, মর্যাদা, কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, তাঁদের অভিজ্ঞতাকে সমাজের উন্নয়নে কাজে লাগানো এবং প্রবীণবান্ধব সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin