শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

শাজাহানপুরে ঘাষিড়া মাদ্রাসার শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষো-ভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে ঘাষিড়া এ.ইউ দাখিল মাদ্রাসার সহ-সুপার মহসিন আলীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, পূর্বের জমিজমা বিরোধের জেরে সন্ত্রাসী কায়দায় গত শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মহসিন আলীকে স্থানীয় ইয়াকুব আলী সুজন, কাশেম সহ তাদের বাহিনীর লোকজন হাতুড়ি দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং একটি পা ভেঙে যায় বলে স্বজনরা জানান। পরে তাকে নিজ বাড়িতে আটকে রাখারও অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন,ইয়াকুব আলী সুজনসহ অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও বাড়িঘর ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ রয়েছে। তারা এসব অভিযোগের তদন্তসহ মহসিন আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
পরে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যান।
এ ঘটনায় মহসিন আলীর পক্ষ থেকে গত ২৬ সেপ্টেম্বর শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin