রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বি-স্ফোরণ, নি-রাপত্তা নিয়ে উ-দ্বেগ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো সিআইএসএম (CISM) ওয়ার্ল্ড মিলিটারি গ-লফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ ডিসি হিলের সংগঠন ‘উজ্জীবন’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অ-নুষ্ঠিত এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন নলকায় প্রধান শিক্ষিকা নাজমুন্নাহারের ই-ন্তেকাল ওসমান হাদিকে ছা-ড়াই বন্ধুদের এবারের এনএস পুনর্মিলনী সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশি-ক্ষণ অনুষ্ঠিত শ্রীনগরের বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বি-দায় সংবর্ধনা কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কিনছে সরকার, ক্ষেতলালে সং-গ্রহ শুরু

ওসমান হাদিকে ছা-ড়াই বন্ধুদের এবারের এনএস পুনর্মিলনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

ঝালকাঠি প্রতিনিধি :

শহীদ শরিফ ওসমান বিন হাদিকে ছাড়াই তার প্রিয় ক্যাম্পাস ঝালকাঠি এন এস কামিল মাদরাসার বন্ধুরা পুনর্মিলনী অনুষ্ঠান করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী ঝালকাঠি পৌরসভার প্রস্তাবিত ধানসিঁড়ি ইকোপার্কে ২০০৭-২০০৯ (দাখিল-আলিম) ব্যাচের বন্ধুরা এই মিলনমেলায় অংশগ্রহণ করে।

পঞ্চনদীর মোহনায় দাঁড়িয়ে উপস্থিত সব বন্ধুরা দিনের শুরুতেই শহীদ শরিফ ওসমান বিন হাদির জন্য মরণোত্তর সম্মাননা ক্রেস্ট সম্মিলিতভাবে উন্মোচন করেন।

ওসমান হাদির দাখিল/এসএসসি-২০০৭ ও আলিম/ এইচএসসি-২০০৯ ব্যাচ এবছর ১৯তম পুনর্মিলনীর আয়োজন করে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আয়োজিত পুনর্মিলনীতে নিজের সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘লাভায় লাল শাক পূবের আকাশ’ নিয়ে শেষবার সীমান্ত শরীফ (ওসমান হাদি) অংশ নিয়েছিলেন বলে স্মৃতিচারণ করেন তার বন্ধুরা।

আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে শহীদ হওয়া বিন হাদি হত্যার বিচার চেয়েছেন সব বন্ধুরা। গ্রুপ ছবির ব্যানারেও লেখা ছিলো ‘জাস্টিস ফর হাদি’।

বন্ধুদের আয়োজনে বরাবরের মতো এবারও দিনব্যাপী ইভেন্টের অংশ হিসেবে খেলাধুলা, সাংস্কৃতিক পর্ব, র ্যাফেল ড্র, ভোজ উৎসব, নামাজ ও দুআ-মোনাজাতের আয়োজন ছিলো। দিনব্যাপী আয়োজনে পঞ্চনদীর মোহনায় সবুজ চত্বরের চৌকোনা রঙিন প্যান্ডেল যেনো ক্যাম্পাস জীবনের স্মৃতির রোমন্থন আর এক টুকরো আবেগের ডাকঘরে পরিণত হয়েছিল। সব এনএসিয়ান সূর্যের তাপ গায়ে মেখে সম্মিলিত কণ্ঠে উচ্চারণ করেছে ‘জাস্টিস ফর হাদি’।

প্রসঙ্গত, শহীদ ওসমান হাদি ২০২৫ সালের ১২ ডিসেম্বর শুক্রবার জুম্মার পরে ঢাকায় গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin