রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বি-স্ফোরণ, নি-রাপত্তা নিয়ে উ-দ্বেগ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো সিআইএসএম (CISM) ওয়ার্ল্ড মিলিটারি গ-লফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ ডিসি হিলের সংগঠন ‘উজ্জীবন’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অ-নুষ্ঠিত এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন নলকায় প্রধান শিক্ষিকা নাজমুন্নাহারের ই-ন্তেকাল ওসমান হাদিকে ছা-ড়াই বন্ধুদের এবারের এনএস পুনর্মিলনী সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশি-ক্ষণ অনুষ্ঠিত শ্রীনগরের বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বি-দায় সংবর্ধনা কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কিনছে সরকার, ক্ষেতলালে সং-গ্রহ শুরু

এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা।।

রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কৃষিকাজ করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করছেন কৃষিবিদ সামছুল হক। আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রাকৃতিক পদ্ধতির সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন ফলমূল, শাকসবজি, মাছ ও পশুপালনের সমন্বিত খামার। তাঁর এই উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে কুমিল্লার কৃষি খাতে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শরীফপুর মজুমদার বাড়ির সামনে এক একর জমিতে প্রায় ৬ হাজার এমডি-২ জাতের আনারসের চারা রোপণ করেন তিনি। ইতোমধ্যে প্রথম ধাপে বাগান থেকে ৭০০টি আনারস বিক্রি করেছেন। নতুন করে বাগানে আনারস আসতে শুরু করেছে। পর্যায়ক্রমে বাগানের বাকি গাছগুলোতেও ফল আসবে বলে আশা করছেন তিনি।

তবে সব গাছে একই সময়ে আনারস না আসার কারণ ও ফলন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে বাগানটি পরিদর্শনে আসেন ঢাকার ফার্মগেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক প্রকল্প পরিচালক (পিডি) মেহেদী মাসুদ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের কৃষি কর্মকর্তা মো. এনামুল হক, যমুনা টিভির সাবেক স্টাফ রিপোর্টার ও বর্তমানে এখন টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক খালেদ সাইফুল্লাহ এবং দৈনিক বাংলার কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তরুন।

পরিদর্শন শেষে মেহেদী মাসুদ আনারস বাগানের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং ফলন বৃদ্ধি, গাছের পরিচর্যা ও উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে কৃষিবিদ সামছুল হককে বিভিন্ন পরামর্শ দেন।

কৃষিবিদ সামছুল হকের কৃষি উদ্যোগের বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে উৎপাদন কার্যক্রম পরিচালনা। আনারস চাষের পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলমূল উৎপাদন, পশুপালন এবং মাছ চাষ করছেন। একই সঙ্গে জৈব সার ব্যবহার করে চাষ করছেন কালো ধান। সেই ধানের চাল দিয়ে রান্না করা ভাত নিজেও খাচ্ছেন।

তাঁর মতে, কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাটির স্বাস্থ্য রক্ষা, প্রাকৃতিক উপাদানের ব্যবহার এবং জৈব সার প্রয়োগের মাধ্যমে কৃষিকাজ পরিচালনার চেষ্টা করছেন তিনি।

কৃষিবিদ সামছুল হক বলেন, ‘আমি প্রাকৃতিক উপায়ে শাকসবজি, ফলমূল উৎপাদন, পশুপালন ও মাছ চাষ করছি। পাশাপাশি জৈব সারের মাধ্যমে কালো ধানও চাষ করেছি। নিজের উৎপাদিত ধানের চালের ভাত খাই। আমার লক্ষ্য হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিতে প্রাকৃতিক পদ্ধতির ব্যবহার বাড়ানো।’

কৃষিবিদ সামছুল হকের এই উদ্যোগ শুধু একটি আনারস বাগানের সাফল্য নয়; বরং জৈব কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন ও সমন্বিত খামার ব্যবস্থাপনার একটি সম্ভাবনাময় উদাহরণ। পরিকল্পিত পরিচর্যা ও আধুনিক কৃষি পরামর্শের সমন্বয় ঘটাতে পারলে তাঁর এই উদ্যোগ কুমিল্লার অন্যান্য কৃষকের জন্যও অনুকরণীয় হয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin