বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
আর্থিক অ-পরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ‎রুমায় ২ দিনের আউটরিচ মেডিকেল ক্যাম্পে ৩০২ জনকে স্বা-স্থ্যসেবা প্রদান জয়পুরহাটে রাতের আঁধারে কে-টে দিল ১০ বিঘা জমির শিমগাছ-সর্ব-স্বান্ত কৃষক যশোর রিজিয়নে ও ৪৯ বিজিবির যৌথ অভি-যানে সাড়ে ৯৭ কোটি টাকার বেশি মা-দক ও চো-রাচালানি পণ্যসহ আ-টক ৮ বই মানুষকে জ্ঞান সমৃদ্ধ করে এবং সুন্দর জীবন গঠনে অনু-প্রেরণা জোগায় -বিভাগীয় কমিশনার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিত-রণ কর্মসূচির উদ্বোধন ময়মনসিংহ সদরে নতুন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল হক এর যো-গদান জননি-রাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের সংবাদ প্রকা-শের পর চেয়ারম্যানের বিষয়ে ত-দন্তু কমিটি গঠন পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ঘাটাইলে ফ্রি মেডিকেল ক্যা-ম্প

মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিত-রণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি, ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন খরচ কমানো এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে সরিষার বীজ ও প্রয়োজনীয় সার সহায়তা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা মো: আতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি, আইসিটি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং প্রণোদনাপ্রাপ্ত কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরিষা চাষে আরও উৎসাহিত হবেন এবং রবি মৌসুমে স্থানীয়ভাবে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin