বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল আর্থিক অ-পরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ‎রুমায় ২ দিনের আউটরিচ মেডিকেল ক্যাম্পে ৩০২ জনকে স্বা-স্থ্যসেবা প্রদান জয়পুরহাটে রাতের আঁধারে কে-টে দিল ১০ বিঘা জমির শিমগাছ-সর্ব-স্বান্ত কৃষক যশোর রিজিয়নে ও ৪৯ বিজিবির যৌথ অভি-যানে সাড়ে ৯৭ কোটি টাকার বেশি মা-দক ও চো-রাচালানি পণ্যসহ আ-টক ৮ বই মানুষকে জ্ঞান সমৃদ্ধ করে এবং সুন্দর জীবন গঠনে অনু-প্রেরণা জোগায় -বিভাগীয় কমিশনার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিত-রণ কর্মসূচির উদ্বোধন ময়মনসিংহ সদরে নতুন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল হক এর যো-গদান জননি-রাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

আর্থিক অ-পরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
বাংলাদেশ পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তদন্তের মানোন্নয়ন এবং আর্থিক অপরাধ দমনে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে ‘Financial Crime Investigation & Inquiry’ শীর্ষক এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান আর্থিক অপরাধ তদন্তে পেশাগত দক্ষতা, আধুনিক জ্ঞান এবং প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এর মাধ্যমে জনসেবার মানোন্নয়নের পাশাপাশি আর্থিক অপরাধ প্রতিরোধ ও দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ডিআইজি।

এ সময় উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) সোমা হাপাং, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, পিপিএমসহ প্রশিক্ষণার্থী ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহের অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin