
ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
টাঙ্গাইলের ঘাটাইলে পৌর উওরপাড়া এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ঘাটাইল শাখার উদ্যোগে বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে দিনব্যাপী ঘাটাইল শাখা অফিস প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকগণ:
ডাঃ হেমন্ত কুমার রায়-চক্ষু
ডাঃ মোঃ হাসিবুর রেজা-মেডিসিন
ডাঃ জান্নাত আরা-গাইনী
ডাঃ মোঃ আব্দুলাআল নোমান-শিশু
ডাঃ মোঃ আমিনুল ইসলাম-সার্জারী
ডাঃ মোঃ রোকাইবা ঝিলিক-চর্ম ও যৌন্
সহকারী ডাঃ সমূহঃ মোঃ মুহিব সরকার মোঃ জাহিদুল ইসলাম মোঃইব্রাহিম ,মোঃ ইসমাইল। পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র সহকারী পরিচালক স্বপন কুমার দেবনাথ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন,মোঃ হাবিবুর রহমান এপিএম, শাখা ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন,জোনাল হিসাব রক্ষক আবু সাঈদ।
সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. হাবিবুর রহমান হাবিব বলেন পল্লী মঙ্গল কর্মসূচীর ঘাটাইল শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঘাটাইল শাখায় দরিদ্র মানুষের জন্য এ সেবার আয়োজন করা হয়েছে।
১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে।
ঘাটাইল শাখার ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন বলেন প্রতিষ্ঠার শুরু থেকেই পিএমকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা পল্লী মঙ্গল কর্মসূচীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।