
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানে আজ মঙ্গলবার পুলিশ লাইন্স, নীলফামারী মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে ২য় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ৩য় দিনের পরীক্ষা (১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং) অনুষ্ঠিত হয়।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি মেনহাজুল আলম পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ৩য় দিনের নিয়োগ কার্যক্রম (১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং) সম্পন্ন করেন।
তৃতীয় দিনের এই যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি মেনহাজুল আলম পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী।
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, বিশেষ পুলিশ সুপার (ওপেন সোর্স ইন্টেলিজেন্স) এসবি, ঢাকা; নোমান আহমদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
রংপুর রেঞ্জ কর্তৃক মনোনীত সদস্য হিসাবে উপস্থিত ছিলেন আনিচ উদ্দিন, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কুড়িগ্রাম ও শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রংপুর জেলা
পুলিশ সুপার ৩য় দিনে উত্তীর্ণ সকল পরিক্ষার্থীদেরকে পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে তিনি নিয়োগের বিষয়ে কোনো অসাধু চক্র, দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য সবাইকে সতর্ক করেন। তিনি স্পষ্টভাবে জানান, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে পরিচালিত হচ্ছে, এখানে কোনো ধরনের অনিয়ম, তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই।
পরিশেষে, নিয়োগ বোর্ডের সভাপতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদানপূর্বক প্রাথমিক বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
এসময় নীলফামারী জেলা পুলিশের নিয়োগ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।