মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
সংবাদ প্রকা-শের পর চেয়ারম্যানের বিষয়ে ত-দন্তু কমিটি গঠন পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ঘাটাইলে ফ্রি মেডিকেল ক্যা-ম্প সৌদি আরবে কাল‌কি‌নির যুবকের মৃ-ত্যু: ছেলের লা-শ দেশে ফেরা-তে পরিবারের আ-হাজারী নলডাঙ্গায় অবৈ-ধ করাত-কল পরিচালনা ও রাস্তা প্রতিব-ন্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জ-রিমানা পুলিশ ট্রেইনি রি-ক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ নীলফামারী জেলার তৃতীয় দিনের কার্য-ক্রম সম্পন্ন গুরুদাসপুরে পুরোদমে চলছে রবি শষ্য চাষের প্রস্তুতি চাহিদামত রাসা-য়নিক সার না পেয়ে কৃষক চি-ন্তিত বানারীপাড়া প্রেসক্লাব সম্পাদক মোঘল সুমনের পিতার আজ ১৭তম মৃ-ত্যুবার্ষিকী স্বর্ণদ্বীপে স-শস্ত্র বাহিনীর যৌ/থ ম/হড়া সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এসআরবি-৮ এর অভি-যানে কিশোরী ধ-র্ষণ মামলার পলা-তক প্রধান অভি-যুক্ত শাহিন গ্রে-ফতার রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ

গুরুদাসপুরে পুরোদমে চলছে রবি শষ্য চাষের প্রস্তুতি চাহিদামত রাসা-য়নিক সার না পেয়ে কৃষক চি-ন্তিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

নাটোর জেলা প্রতিনিধি
চলনবিল অধ্যুষ্যিত কৃষি ভান্ডার বলে খ্যাত গুরুদাসপুর উপজেলায় বর্তমানে চলতি রবি মওসুমের (নভেম্বর থেকে মার্চ) চাষাবাদ কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ইতিমধ্যেই চলনবিলের পানি নেমে গেছে। কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছে জমি প্রস্তুতিতে। কিন্তু কৃষকদের চিন্তায় ফেলেছে চাহিদামত রাসায়নিক সারের প্রাপ্যতা নিয়ে।সরকার নিয়োগকৃত বিসিআইসির সার ডিলার বা খোলা বাজারে চাহিদামত সার না পেয়ে চলমান রবি শষ্য চাষ নিয়ে হতাশায় ভূগছেন কৃষকরা। তাছাড়া যা পাওয়া যাচ্ছে সরকারের নির্ধারিত মুল্যের চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে বলে কৃষকদের অভিযোগ। সার ডিলারদের সিন্ডিকেটে অসহায় কৃষক এবং কৃষি বিভাগ। সার পাচার এবং সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসন ততপর থাকলেও থামাতে পারছেননা অপততপরতা। পাচার হয়ে যাচ্ছে অন্য জেলায়।ডিলারদের গোডাউনে সার থাকলেও সার নাই বলে কৃত্রিম সংকট দেখিয়ে গুদামে তালা মেরে অথবা অন্যত্র্য সরিয়ে কৃষকদের শুন্য হাতে ফিরিয়া দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলায় সারের কোনরকম ঘাটতি নাই বলে কৃষকদের শান্তনা দিলেও ডিলার এবং বাজারে সার না পেয়ে কৃষকরা খালি হাতে ফি্রে যাচ্ছেন ।
উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, গত অক্টবর এবং চলতি নভেম্বর দুই মাসে ইউরিয়া, টিএসপি, ড্যাপ এবং এমওপি চার পদের সার ১০ হাজার ২১২ মেট্রিক টন চাহিদার বিপরীতে বরাদ্ধ পাওয়া গেছে মাত্র ৫ হাজার ৩১৫ মেট্রিক টন ( ৫০%), ঘাটটি ৪ হাজার ৮৯৭ মেট্রিক টন।
এর মধ্যে অক্টবরে চাহিদার বিপরীতে বরাদ্ধ পাওয়া গেছে-ইউরিয়া ৭৩৭ মে. টনের বিপতীতে বরাদ্ধ ৬৫০ মে. টন, টিএসপি ৭২৫ মে. টনের বিপরীতে বরাদ্ধ ২২০ মে.টন, ড্যাপ ১৭৫০ মে.টনের বিপরীতে বরদ্ধ ৮১০ মে.টন এবং এমওপি ৫২০ মে.টনের বিপরীতে বরাদ্ধ ২৯০ মে.টন সহ মোট ৩৭৩২ মে.টনের বিপরীতে বরাদ্ধ পাওয়া গেছে ১৯৭০ মে. টন , ঘাটতি ১৭৬২ মে. টন।
চলতি নভেম্বরে চাহিদার বিপরীতে বরাদ্ধ পাওয়া গেছে-ইউরিয়া ২০৫০ মে. টনের বিপতীতে বরাদ্ধ ১২২০ মে. টন, টিএসপি ১২২০ মে. টনের বিপরীতে বরাদ্ধ ৫৫০ মে.টন, ড্যাপ ১৬৮০ মে.টনের বিপরীতে বরদ্ধ ১১০০ মে.টন এবং এমওপি ১৫৩০ মে.টনের বিপরীতে বরাদ্ধ ৪৭৫ মে.টন সহ মোট ৬৪৮০ মে.টনের বিপরীতে বরাদ্ধ পাওয়া গেছে ৩৩৪৫ মে. টন, ঘাটতি ৩১৩৫ মে.টন।
উপজেলা কৃষি অফিসার কে এম রাফিউল ইসলাম জানান , উপজেলায় সারের কোন ঘাটতি নাই। চাহিদামত শতভাগ সার বরদ্ধ পাওয়া গেছে যা বিসিআইসি নিয়োগকৃত ডিলার এবং খুচরা ডিলারদের মাধ্যমে কৃষকদের চাহিদামত বিক্রয় করা হচ্ছে। কিন্তু কৃষকরা বলছেন বিপরীত।
কৃষি অফিসার আরও জানাচ্ছেন , চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলার প্রধান অর্থকরী রবি ফসল হল রসুন অর্থাৎ সাদা সোনা। অক্টোবর মাসের শেষ দিক থেকে নভেম্বর মাস ব্যাপী আমন ধান কাটার পর বিনা চাষে ও প্রচলিত মালচিং পদ্ধতিতে রসুন ও পিঁয়াজ রোপনের কাজ চলছে। এবারে রসুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩৭৫ হেক্টর অর্থাৎ ৫৫,৩১২ বিঘা।
তেলজাতীয় ফসলের উতপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক ভাবে সরিষা চাষ করা হয়। নভেম্বর মাসই সরিষা চাষ করার উপযুক্ত সময়। এবারে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫০ হেক্টর অর্থাৎ ২৬২৫ বিঘা।
চলনবিল বিধৌত গুরুদাসপুরের রবি মৌসুমের অন্যতম প্রধান ফসল বোরো ধান। ইতিমধ্যেই কৃষকরা বোরো ধানার বীজতলা তৈরীর প্রস্তুতি শুরু করেছে।যা শীতের তীব্রতা কমলে সরিষা উত্তোলন করে মূল জমিতে রোপন করবেন । চলতি মৌসুমে ৪৮১০ হেক্টর অর্থাৎ ৩৬০৭৫ বিঘা জমিতে বোরো ধস্ন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
অর্থনৈতিক ভাবে বেশী লাভের আশায় রবি মৌসুমে ভূট্রা আবাদে কৃষকরা বেশী আগ্রহী হয়ে পড়েছেন। বরাবরের মত এবারও ভূট্রা চাষ বাড়বে বলে আশা করা হচ্ছ্র। এবারে ১৩৬৫ হেক্টর অর্থাৎ ১০,২৩৭ বিঘা জমিতে ভূট্রা চাষের লক্ষ্যমাত্রা দরা হয়েছে।
এছাড়া উঁচু ও মাঝারি জমিতে গম, , মসুর, খেসারি, মূগ, চিনাবাদাম, বিভিন্ন শীতকালীন শাকসবজী ( ফুলকপি, বাঁধা কপি ওল কপি, আলু, মিষ্টি আলু, টমেটো ইত্যাদি) ক্ষিরা, তরমুজ, বাংগি , পিঁয়াজ ইত্যাদি আবাদ চললমান।

মোঃ এমরান আলী রানা
নাটোর জেলা প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin