শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
স-ন্ত্রাস ও নৈরা-জ্যের বিরুদ্ধে সুজানগরে বিএনপি’র বিক্ষো/ভ মিছিল ফসলি জমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের অ-ভিযান রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ হ-ত্যা মামলায় লিমনের মৃ-ত্যুদণ্ড নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভি-যান তরুণীকে ৪ দিন আট-কে রেখে গ-ণধর্ষণ দুইজন গ্রে-প্তার নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘট-নায় তিন বন্ধুর মৃ-ত্যু এসআরবি-১২ এর দুইটি পৃথক অভি-যানে গরু চু-রি মামলায় ৬ জন আ-সামি গ্রেফতার ও ২টি গরু উদ্ধার ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শো-ভাযাত্রা ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় অ/স্ত্রের মুখে ডাকা/তি : তিন লাখ টাকার মালামাল লু/ট যশোর সীমান্তে বিজিবির অভি-যান: ইয়া-বা ও বিদেশি ম-দসহ আটক ১ আঃলীগের কার্যক্রম নি-ষিদ্ধের দাবীতে ভাঙ্গুড়ায় কৃষক দলের বিক্ষো-ভ ও ম-শাল মিছিল

স-ন্ত্রাস ও নৈরা-জ্যের বিরুদ্ধে সুজানগরে বিএনপি’র বিক্ষো/ভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

এমএ আলিম রিপন,সুজানগর : সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সুজানগর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ,কে এম সেলিম রেজা হাবিবের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বের হওয়া মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাদের হোসেন, সরদার বাবুল হোসেন, হারুন মন্ডল, বাকীবিল্লাহ, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, মনিরুজ্জামান মনি, আবু জাকারিয়া তরঙ্গ, রাশেদ যুবদল নেতা হাফিজুর রহমান, সাহেব আলী মন্ডল, ছাত্রদল নেতা সাকিবুল ইসলাম প্রমূখ।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ বোমাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। কিন্তু জনগণ বিএনপিকে সরকারে বসিয়ে সেই নৈরাজ্যকারীদের শায়েস্তা করার দায়িত্ব দিয়েছে।জনগণের দেওয়া দায়িত্ব পালনে বিএনপির নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে। এ সময় তার আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম করেছি। আগামীতেও ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে বিএনপির নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে।দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা সজাগ রয়েছেন জানিয়ে বক্তারা যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে সুজানগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলেও জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin