বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শো-ভাযাত্রা ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় অ/স্ত্রের মুখে ডাকা/তি : তিন লাখ টাকার মালামাল লু/ট যশোর সীমান্তে বিজিবির অভি-যান: ইয়া-বা ও বিদেশি ম-দসহ আটক ১ আঃলীগের কার্যক্রম নি-ষিদ্ধের দাবীতে ভাঙ্গুড়ায় কৃষক দলের বিক্ষো-ভ ও ম-শাল মিছিল ক্ষেতলালে মাদ্রাসার মাঠ দ-খল করে ধান মাড়াই, ব্যাহত পাঠদান, বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা প্রাইভেট পড়ে ফেরার পথে প্রা-ণ গেল দুই বন্ধুর ভাঙ্গুড়ায় `উদ্যোগ`কর্মসূচীর আওতায় কর্ম-শালা অনুষ্ঠিত রায়গঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিত-রণের উদ্বোধন মা-দক কিশোর গ্য-াং ও বাল্যবিবাহ প্রতি-রোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে পুলিশের ক-ড়া নিরাপত্তায় চারদিন ব্যাপী শ্যামা পূজা সম্পন্ন

রায়গঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিত-রণের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য মো: আয়নুল হক।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রওশন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম,সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার ও শামসুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল কুদ্দুস মন্ডল,পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসাইন শোহান।এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হবে। বরাদ্দ অনুযায়ী ধামাইনগর, সোনাখাড়া, ধুবিল ও ঘুড়কা ইউনিয়নে ১ হাজার ৪০০ জন করে; ধানগড়া, নলকা, পাঙ্গাসী ও ব্রহ্মগাছা ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন করে; চান্দাইকোনা ইউনিয়নে ১ হাজার ৫৫০ জন এবং রায়গঞ্জ পৌরসভায় ৬০০ জন কৃষক এ সুবিধা পাবেন।প্রত্যেক উপকারভোগী কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে। এর ফলে রায়গঞ্জে সরিষার আবাদ বৃদ্ধি, কৃষকের আর্থিক সাশ্রয় এবং দেশে ভোজ্যতেলের উৎপাদন বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin