বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শো-ভাযাত্রা ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় অ/স্ত্রের মুখে ডাকা/তি : তিন লাখ টাকার মালামাল লু/ট যশোর সীমান্তে বিজিবির অভি-যান: ইয়া-বা ও বিদেশি ম-দসহ আটক ১ আঃলীগের কার্যক্রম নি-ষিদ্ধের দাবীতে ভাঙ্গুড়ায় কৃষক দলের বিক্ষো-ভ ও ম-শাল মিছিল ক্ষেতলালে মাদ্রাসার মাঠ দ-খল করে ধান মাড়াই, ব্যাহত পাঠদান, বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা প্রাইভেট পড়ে ফেরার পথে প্রা-ণ গেল দুই বন্ধুর ভাঙ্গুড়ায় `উদ্যোগ`কর্মসূচীর আওতায় কর্ম-শালা অনুষ্ঠিত রায়গঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিত-রণের উদ্বোধন মা-দক কিশোর গ্য-াং ও বাল্যবিবাহ প্রতি-রোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ময়মনসিংহে পুলিশের ক-ড়া নিরাপত্তায় চারদিন ব্যাপী শ্যামা পূজা সম্পন্ন

ভাঙ্গুড়ায় অ/স্ত্রের মুখে ডাকা/তি : তিন লাখ টাকার মালামাল লু/ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার প্রত্যন্ত এলাকায় এক কৃষকের বাড়িতে মুখোশ ধারীরা ডাকাতদল অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণলংকার সহ প্রায় তিনলাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে ৮ থেকে ১০ জনের মুখোশধারী একটি ডাকাত দল গোবিন্দপুর দক্ষিণপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেকের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতদল পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে পরিবারের ৪ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে । এরপর বাড়িতে থাকা নগদ ১ হাজার টাকা, ১৪ আনা স্বর্ণালঙ্কার, ৯ ভরি রুপার গহনা,একটি টেলিভিশন, ৩টি মোবাইল ফোন ও একটি টেবিল ফ্যান লুট করে নিয়ে যায়।ভুক্তভোগী কৃষক আব্দুল মালেক জানান, ডাকাতদল তাদেরকে ধারালো অস্ত্রের (বড় হাসুয়া) মুখে জিম্মি করে নগদ ১ হাজার টাকা, সোনা, রুপা, তিনটি মোবাইল ফোনসহ জিনিসপত্র নিয়ে যায়। তারা সবাই মুখোশ পড়ে ছিল।খানমরিচ ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু জানান, রাতের আধারে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ওই কৃষকের বাড়ি থেকে নগদ টাকা গহনাপত্র নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবারকে তিনি থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, সেখানে ৪/৫ জন লোক জোরপূর্বক কিছু টাকা, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে গেছে। এটা ডাকাতি না, দস্যুতার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin