
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে প্রশাসনের কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের চার দিনব্যাপী দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার (১২নভেম্বর) সন্ধ্যা থেকে শহরের কাচারী ঘাটে ব্রহ্মপুত্র নদে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়।
পূজা উদযাপন পরিষদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন সম্পন্ন শুরু করা হয়। পরে একে একে শহরের বিভিন্ন পূজা মন্ডপগুলো অন্তত সু-শৃঙ্খলা ভাবে তাদের প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন।
শ্রীশ্রী শ্যামা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয় যথেষ্ট পরিমান নিরাপত্তা ব্যবস্থা। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবার অনুষ্ঠিত হয়েছে শ্যামা পূজার বিসর্জন।
বিসর্জন মঞ্চে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থায় আনন্দঘন পরিবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসবের পর কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চারদিন ব্যাপী শ্যামা দেবীর পূজার বিসর্জন সম্পন্ন করতে পারায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন এটাই হলো ময়মনসিংহের সম্প্রীতির বন্ধন। তার জন্য আমরা জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিএনপিসহ সকল রাজনৈতিক দল ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সুষ্ঠু ও নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ঘাটের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ ও বিসর্জন ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
প্রতিমা বিসর্জন ঘাটে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুললাহ্ আল্ মামুন , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রা”ই”,ম) মোঃ আশরাফুল করিম, ওসি কোতোয়ালী মোহাম্মদ শিবিরুল ইসলাম, ওসি ডিবি মুহাম্মদ মাহবুবুল হক, ২ নং ফাঁড়ি’র ইনচার্জ মোঃ সেলিম মিয়া সহ জেলা পুলিশ এর অফিসার্স বৃন্দসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।