শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
স-ন্ত্রাস ও নৈরা-জ্যের বিরুদ্ধে সুজানগরে বিএনপি’র বিক্ষো/ভ মিছিল ফসলি জমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের অ-ভিযান রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ হ-ত্যা মামলায় লিমনের মৃ-ত্যুদণ্ড নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভি-যান তরুণীকে ৪ দিন আট-কে রেখে গ-ণধর্ষণ দুইজন গ্রে-প্তার নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘট-নায় তিন বন্ধুর মৃ-ত্যু এসআরবি-১২ এর দুইটি পৃথক অভি-যানে গরু চু-রি মামলায় ৬ জন আ-সামি গ্রেফতার ও ২টি গরু উদ্ধার ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শো-ভাযাত্রা ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় অ/স্ত্রের মুখে ডাকা/তি : তিন লাখ টাকার মালামাল লু/ট যশোর সীমান্তে বিজিবির অভি-যান: ইয়া-বা ও বিদেশি ম-দসহ আটক ১ আঃলীগের কার্যক্রম নি-ষিদ্ধের দাবীতে ভাঙ্গুড়ায় কৃষক দলের বিক্ষো-ভ ও ম-শাল মিছিল

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘট-নায় তিন বন্ধুর মৃ-ত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

রফিকুল ইসলাম সুমন ( নোয়াখালী)

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে তিন কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১২ নভেম্বর
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার কাঞ্চন বাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলে, সুবর্নচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে এবং ইটভাটা শ্রমিক মো. শাহাদাত হোসেন (১৯), একই উপজেলার হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে এবং পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মো. আব্দুল করিম (১৭)। নিহত অপরজন মো. শামীম (২২)। তিনি পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ২৪ দাগ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলয়। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন।​স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল করিম ও মো. শাহাদাত হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত অপর আরোহী শামীমকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

​চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান স্থানীয় সাংবাদিকদের জানান , সড়ক দুর্ঘটনায় সুবর্ণচর হাসপাতালে দুজন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নেওয়ার পর আরও একজনসহ মোট তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে।​নিহত শিক্ষার্থী আব্দুল করিমের পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, দুর্ঘটনার দিনই সে তার স্কুল থেকে দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এমন একটি আনন্দের দিনে তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin