শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
গরু চো-র সন্দেহে তিনজনকে আট-ক- দুটি ঘরে অ-গ্নিসংযোগ স-ন্ত্রাস ও নৈরা-জ্যের বিরুদ্ধে সুজানগরে বিএনপি’র বিক্ষো/ভ মিছিল ফসলি জমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের অ-ভিযান রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ হ-ত্যা মামলায় লিমনের মৃ-ত্যুদণ্ড নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভি-যান তরুণীকে ৪ দিন আট-কে রেখে গ-ণধর্ষণ দুইজন গ্রে-প্তার নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘট-নায় তিন বন্ধুর মৃ-ত্যু এসআরবি-১২ এর দুইটি পৃথক অভি-যানে গরু চু-রি মামলায় ৬ জন আ-সামি গ্রেফতার ও ২টি গরু উদ্ধার ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শো-ভাযাত্রা ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় অ/স্ত্রের মুখে ডাকা/তি : তিন লাখ টাকার মালামাল লু/ট যশোর সীমান্তে বিজিবির অভি-যান: ইয়া-বা ও বিদেশি ম-দসহ আটক ১

গরু চো-র সন্দেহে তিনজনকে আট-ক- দুটি ঘরে অ-গ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

কে এম সোয়েব জুয়েল,বাবুগঞ্জ প্রতিনিধি :

গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা। এসময় উত্তেজিত এলাকাবাসী একটি বসত ঘর ও একটি গোয়াল ঘরে অগ্নিসংযোগ করেছে। এতে ওই দুটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের জনৈক আজিজ মীরার (৬৫) গোয়াল ঘর থেকে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি চোরাই গরু উদ্ধার করেছে স্থানীয় কতিপয় ব্যক্তি। এসময় আজিজ মীরা ও তার পরিবারের সদস্যদের উপর চড়াও হয় ওইসব ব্যক্তিরা। উপায়অন্তুর না পেয়ে আজিজ মীরার পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ ফোন দিয়ে তাদের প্রাণ বাঁচাতে সাহায্য চান। জরুরি সেবা নাম্বারের ফোন পেয়ে স্থানীয় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঘটনাস্থলে আসেন।

শাহজিরা গ্রামের বাসিন্দা মৃত নাজিম আলী শিকদারের ছেলে আদম আলী শিকদার জানিয়েছেন, সম্প্রতি সময়ে তাদের এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। যেকারণে বুধবার দিবাগত রাত তিনটা পর্যন্ত তিনি তার গোয়ালঘর পাহাড়া দিয়েছেন। পরে তিনি ঘুমিয়ে পরেন। কিছু সময় পর গোয়ালঘরে গিয়ে তিনি গরু দেখতে না পেয়ে রাতেই গরু খুঁজতে বের হন।

আদম আলী শিকদার বলেন, রাতে বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ দেখা যাচ্ছিল। ওই পায়ের ছাপ অনুসরণ করে তিনি একই গ্রামের আজিজ মীরার বাড়ির দিকে যান। সেখানে আজিজ মীরাকে ডেকে গরু পালনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি গরু পালন করেন না বলে জানিয়েছেন। পরে তার (আজিজ) গোয়ালঘরে গরুর শব্দ পেয়ে সেখানে গিয়ে আদম আলী তার গরুটি শনাক্ত করেন।

স্থানীয় একাধিক বাসিন্দারা অভিযোগ করেন, সম্প্রতি সময়ে শাহাজিরা, সাকোকাঠি, উজিরপুর ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে করে গরুর খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শাহজিরা গ্রামের বাসিন্দা মৃত ওসমান খানের ছেলে নাসির খান অভিযোগ করেন, তার একটি গরু গত ১০ দিন পূর্বে হারিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তিনি আজিজ মীরার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে তিনি সেখানে যান। পরবর্তীতে আজিজ মীরার গোয়াল ঘরের পাশে গোবরের গাদা থেকে গরুর রশি ও তার গরুর চামড়ার অংশ দেখতে পান। নাসির খান ধারনা করছেন, তার গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে। উভয়ঘটনা সকালে এলাকায় ছড়িয়ে পরলে পুরো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পরে।

সূত্রমতে, আজিজ মীরাকে জনতার হাতে ছেড়ে দেয়ার জন্য উত্তেজিতা জনতা পুলিশের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে তারা (এলাকাবাসী) সকাল সাতটার দিকে আজিজ মীরার গোয়াল ঘরে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্যপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও পাশ্ববর্তী আগরপুর তদন্ত কেন্দ্রের একদল পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরবর্তীতে গরুর চুরির অভিযোগে আজিজ মীরা ও শ্যালকের পুত্র গৌরনদীর গোবর্দ্ধন বড়বাড়ি এলাকার বাসিন্দা সাকিল হোসেন এবং আগরপুর এলাকা থেকে নয়ন শিকদার নামের একজনে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেন।

স্থানীয়রা আরও জানিয়েছেন, পুলিশ আটককৃতদের নিয়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর পরই সকাল দশটার দিকে কতিপয় ব্যক্তি আজিজ মীরার বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ফের ঘটনাস্থলে আসার পূর্বেই ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়। অগ্নিসংযোগে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানিয়েছেন,এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি গরু চুরির ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেবিষয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin