বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে নিখোঁ-জের জিডি করার কয়েক ঘণ্টার মধ্যেই বায়েজিদকে উদ্ধা-র করল পুলিশ নীলফামারীর নবাগত এসপি কে ফুলের শুভেচ্ছা জানালেন ডিআইজি সলঙ্গার হাটিকুমরুলে যুবদলের উদ্যোগে বিক্ষো-ভ মিছিল সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মা-ননা স্মারক প্রদান জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশ-কতার পরিকল্পনা, আট-ক ১৯ মঠবাড়ীতে ভূমি অফিসের কার্যক্রমসহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্ম-কান্ডের পরিদর্শন ইউএনও’র সুজানগরে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থা-য়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে শিক্ষার্থীদের বৃত্তি, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন

সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মা-ননা স্মারক প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া গ্রামের কৃতি সন্তান রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় সিংড়া পৌরসভা হলরুমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সম্মাননা সভায় তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রধান অতিথি মো. আব্দুস সালামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান।
এ সময় বক্তব্য দেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. জাভেদ আখতার ও মো. গোফরান হালিম। এছাড়া বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বক্তব্য দেন।
সভায় সিংড়া উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সিংড়ার ডাহিয়া গ্রামের সন্তান মো. আব্দুস সালাম বিভাগীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাঁর এ সম্মাননা প্রাপ্তিতে স্থানীয় শিক্ষক মহলে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin