বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
মঠবাড়ীতে ভূমি অফিসের কার্যক্রমসহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্ম-কান্ডের পরিদর্শন ইউএনও’র সুজানগরে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থা-য়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে শিক্ষার্থীদের বৃত্তি, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের রায় অমা-ন্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখ-লের চেষ্টার অভিযোগ পঞ্চগড়ে বিএনপি নেতাও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অ-পপ্রচারের অভি-যোগে সংবাদ সম্মেলন বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিতদের পরিচিতি সভা নি-ষিদ্ধ ছাত্রলীগের ধ-র্মঘটে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভা-ঙচুর ও অ-গ্নিসংযোগ গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উদযাপন

মঠবাড়ীতে ভূমি অফিসের কার্যক্রমসহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্ম-কান্ডের পরিদর্শন ইউএনও’র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশালে উপজেলার মঠবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সেবার মানের স্বচ্ছতা যাচাই সহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজের স্বচ্ছতা যাচাইয়ের মাধ্যমে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসনকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান।

মঙ্গলবার (১০ নভেম্বর) মঠবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার।এসময় তিনি ভূমিসেবাকে আধুনিকায়ন ও গতিশীল করার মাধ্যমে হয়রানি মুক্ত পরিবেশে ভূমি সেবাকে জনকল্যাণে পৌছে দেওয়ার ভূমিকা রাখায় ভূমি সহকারী কর্মকর্তা কামরুজ্জামান সেলিমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে ভূমি সেবা নিতে এসে মানুষ যেনো হয়রানির শিকার না হন সে বিষয়ে নজর রাখতে এবং আধুনিক ও নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশনা দেন তিনি।

সাধারণ মানুষ যেনো আরও দ্রুত ও সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারে সে বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা দেন ইউএনও হাসনাত জাহান খান।

পরে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ও ইউনিয়নে একটি নবনির্মিত একটি সেতু নির্মাণ
কাজের সার্বিক অগ্রগতি ও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। এসময় তিনি বলেন- সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সরকারি যে কোন প্রকল্পের কাজে কোন
ধরনের অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না।

পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম ও দাপ্তরিক পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি মঠবাড়ী ইউনিয়নের নির্মাণাধীন নতুন ব্রিজ নির্মাণ কাজের পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার
হাসনাত জাহান খান।

এ সময় ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তার এই পরিদর্শন মঠবাড়ী ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউনিয়নের বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ। এসময় মঠবাড়ী ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামরুজ্জামান সেলিম,ইউনিয়ন পরিষদের সদস্যগণসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin