মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের রায় অমা-ন্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখ-লের চেষ্টার অভিযোগ পঞ্চগড়ে বিএনপি নেতাও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অ-পপ্রচারের অভি-যোগে সংবাদ সম্মেলন বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিতদের পরিচিতি সভা নি-ষিদ্ধ ছাত্রলীগের ধ-র্মঘটে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভা-ঙচুর ও অ-গ্নিসংযোগ গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উদযাপন আমিনপুর থানার নবাগত (ওসি) শহিদুল ইসলামের যোগদান- অ-পরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স আশুলিয়ায় পরিবেশ দূষ/ণের মহোৎসব, নিরব ভূমিকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা আমিনপুর থানা পুলিশের বিশেষ অভি-যানে কার্যক্রম নিষি-দ্ধ যুবলীগের ইউনিয়ন সহ-সভাপতি গ্রেফ-তার

বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিতদের পরিচিতি সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ নভেম্বর বিকেলে বানারীপাড়া বন্দর বাজারের কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি শফিকুল ইসলাম রিপন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সুমন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বাজারের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করা হয়।এছাড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, সহ-সভাপতি মো. আলী নেওয়াজ খান,যুগ্ম সম্পাদক মশিউর রহমান বাদল, প্রচার সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি ইলিয়াস শেখ, দপ্তর সম্পাদক ওমর ফারুক সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বানারীপাড়া বন্দর বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নত করা, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা জোরদার করা এবং বাজারের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ব্যবসায়ীরা যাতে কোনো প্রকার হয়রানি ছাড়া নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে ব্যাপারে নতুন কমিটিকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো সহ বাজারের যেকোনো সমস্যা সমাধানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে বাজারের ড্রেনেজ ব্যবস্থা ও নৈশকালীন নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin