মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের রায় অমা-ন্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখ-লের চেষ্টার অভিযোগ পঞ্চগড়ে বিএনপি নেতাও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অ-পপ্রচারের অভি-যোগে সংবাদ সম্মেলন বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিতদের পরিচিতি সভা নি-ষিদ্ধ ছাত্রলীগের ধ-র্মঘটে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভা-ঙচুর ও অ-গ্নিসংযোগ গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উদযাপন আমিনপুর থানার নবাগত (ওসি) শহিদুল ইসলামের যোগদান- অ-পরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স আশুলিয়ায় পরিবেশ দূষ/ণের মহোৎসব, নিরব ভূমিকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা আমিনপুর থানা পুলিশের বিশেষ অভি-যানে কার্যক্রম নিষি-দ্ধ যুবলীগের ইউনিয়ন সহ-সভাপতি গ্রেফ-তার

আশুলিয়ায় পরিবেশ দূষ/ণের মহোৎসব, নিরব ভূমিকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিভিন্নভাবে পরিবেশ দূষণ করা হলেও সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে নীরব ভূমিকা পালনের অভিযোগ উঠেছে। শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় একাধিক ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে।

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় মেসার্স হালাল ব্রিকস-২ এর মালিক মোঃ জসিম উদ্দিনসহ একাধিক মালিকের কাছে সরাসরি এ বিষয়ে জানতে চাইলে তারা কোনো বক্তব্য না দিয়ে স্থান ত্যাগ করেন।

অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ মহাসড়কের অর্ধেক দখল করে চলছে ময়লার ব্যবসা। এতে পরিবেশ দূষণের পাশাপাশি প্রতিনিয়ত যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কোনো বক্তব্য দেননি।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে চারটি ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া আশপাশের পরিবেশ দূষিত করছে। স্থানীয়দের অভিযোগ, ইটভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এ ছাড়াও আশুলিয়ার বিভিন্ন এলাকাতেও পরিবেশ দূষণের একই চিত্র দেখা গেছে।

স্থানীয়দের দাবি, ঢাকার মধ্যে ইটভাটা পরিচালনা না করার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে ইটভাটার মালিকরা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে আশপাশের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়ছে।

অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকায় সড়কের উল্লেখযোগ্য অংশ দখল করে ময়লা সংগ্রহ ও ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিটি ময়লাবাহী গাড়ি থেকে প্রায় ৫০ হাজার টাকা করে নিয়ে ময়লা সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে। এসব ময়লা সড়কের পাশে ফেলে রাখায় পরিবেশ দূষণের পাশাপাশি মহাসড়কের জায়গাও দখল হয়ে যাচ্ছে।

সড়কে চলাচলকারী গাড়ির চালকদের অভিযোগ, বিভিন্ন সময় এসব গাড়ি সড়কের ওপর দাঁড়িয়ে থাকায় যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন আটকে পড়ছে। চরম ভোগান্তিতে পড়ছেন রোগী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

সচেতন মহলের প্রশ্ন, দিনের পর দিন প্রকাশ্যে পরিবেশ দূষণ ও গুরুত্বপূর্ণ মহাসড়ক দখলের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা কেন কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না? পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও সড়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে এমন উদাসীনতা থাকলে সাধারণ মানুষ প্রতিকার পাবে কোথায়?
এলাকাবাসী অবিলম্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, মহাসড়ক দখলমুক্ত করা, ময়লার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পরিবেশদূষণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আশুলিয়াকে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ থেকে রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin