
হেলাল শেখঃ পাবনার আমিনপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের রূপপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মোঃ মোতালেব হোসেন (৪০) গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আমিনপুর থানার রূপপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভুঁইয়া পাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ সাদিকুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আমিনপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মোতালেব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।