মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের রায় অমা-ন্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখ-লের চেষ্টার অভিযোগ পঞ্চগড়ে বিএনপি নেতাও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অ-পপ্রচারের অভি-যোগে সংবাদ সম্মেলন বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিতদের পরিচিতি সভা নি-ষিদ্ধ ছাত্রলীগের ধ-র্মঘটে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভা-ঙচুর ও অ-গ্নিসংযোগ গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উদযাপন আমিনপুর থানার নবাগত (ওসি) শহিদুল ইসলামের যোগদান- অ-পরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স আশুলিয়ায় পরিবেশ দূষ/ণের মহোৎসব, নিরব ভূমিকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা আমিনপুর থানা পুলিশের বিশেষ অভি-যানে কার্যক্রম নিষি-দ্ধ যুবলীগের ইউনিয়ন সহ-সভাপতি গ্রেফ-তার

ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

আজিজুল ইসলামঃ যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও নবনিযুক্ত সভাপতি আসাদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর আলী দফাদার, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মশিয়ার রহমান, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সমাজসেবক শরীফুল আলম মিরু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান কবির, বিএনপি নেতা ও সাংবাদিক আব্দুল জলিল, জয়নাল হোসেন এবং উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান কাকন প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, সহকারী প্রধান শিক্ষক ওসমান গনি, শিক্ষক হাবিবুর রহমান হাবিব, তাজউদ্দীন আহম্মেদসহ শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সভাপতি আসাদুল ইসলাম বলেন, যুবসমাজের একটি অংশ পড়াশোনা থেকে দূরে সরে মাদকের দিকে ঝুঁকছে। সন্তানরা যেন মাদকের সংস্পর্শে না আসে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষকরা নবনিযুক্ত সভাপতিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

উল্লেখ্য, যশোর জেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহা. এনামুল কবির স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আসাদুল ইসলামকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, সাধারণ শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষক ওসমান গনি এবং অভিভাবক সদস্য গোলাম হুসাইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin